Abhisekh Banerjee
Bengal Liberty:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর STF ও CID-র ভূমিকা নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর অফিস ও ঘনিষ্ঠ কর্মীদের বেআইনিভাবে তলব, আটক, মানসিক হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি ফোনে আড়ি পাতা ও কর্মীদের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অভিষেক এমন দিনে এই পোস্ট করেছেন, যেদিন তাঁর ঘনিষ্ঠ নেতা ও সহযোগী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
.
Over the past couple of weeks, STF/CID @WBPolice has without proper notice and in violation of basic legal safeguards, abruptly summoned or randomly picked up nearly 25 people connected to my office or associated with me all in the name of interrogation.
They are being…
— Abhishek Banerjee (@abhishekaitc) July 2, 2026
এক্স হ্যান্ডেলে বিস্ফারিত মন্তব্য Abhisekh Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, কয়েক সপ্তাহ ধরে কোনও রকম আইনি নোটিস ছাড়াই তাঁর অফিস এবং তাঁর প্রায় ২৫ জন কর্মীকে হঠাৎ করে তলব করেছে কিংবা তুলে নিয়ে গেছে রাজ্য পুলিশের STF এবং CID। জিজ্ঞাসাবাদের নামে এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, আটক ও তলব করা কর্মীদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ করে অভিষেক লিখেছেন, “যা করার করে নিন। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কারও সামনে মাথা নত করব না।”
বাংলায় সরকার পরিবর্তনের পর থেকেই পূর্বতন শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ ও সিআইডি। এই পরিস্থিতিতে অভিষেকের এই সরাসরি যুদ্ধংদেহী মনোভাব রাজ্যের রাজনৈতিক তরজাকে এক ধাক্কায় বাড়িয়ে দিল। এই টুইটের পর কী পাল্টা প্রতিক্রিয়া আসে, এখন সেটাই দেখার।


