POK Conflict
Bengal Liberty
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) শাসকবিরোধী(POK Conflict) প্রতিবাদ-বিক্ষোভ বৃহস্পতিবার ২৪ দিনে পড়ল। সেখানে মৌলিক অধিকার, ইন্টারনেট পরিষেবা এবং চাকরির দাবিতে আন্দোলন চলছে। কিন্তু সাধারণ মানুষের দাবি পূরণের পরিবর্তে তাঁদের ওপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়ছে বলে অভিযোগ। যত দিন এগোচ্ছে, ততই পাকিস্তানের বর্বরতা সীমা অতিক্রম করে যাচ্ছে। এরই মধ্যে ফের পাকিস্তানের আসল মুখোশ সবার সামনে খুলে দিলেন পিওকে নেতা আমন খান।

সমাবেশে বক্তব্য রাখার সময় আমন খান বিস্ফোরক দাবি করে বলেন(POK Conflict)
“পাকিস্তান সেনাবাহিনীই একসময় কাশ্মীরিদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আর আজ, তারাই আমাদের সন্ত্রাসবাদী বলার ধৃষ্টতা দেখাচ্ছে।”
নিজের দাবির সপক্ষে তিনি গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একটি কর্মসূচির কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সেই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একে-৪৭ ও তলোয়ারের মতো বিপজ্জনক অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্য শহরের বুকে মিছিল করেছিল।

তাঁর আরও দাবি, “রাওয়ালকোটের ডেপুটি কমিশনার নিজেই ওই বিতর্কিত মিছিলের অনুমতি দিয়েছিলেন, এমনকি এর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল।”
আমন খান স্পষ্ট জানিয়েছেন, মানবাধিকার ও আইনের শাসন সেখানে প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। তাঁদের ৩৮টি দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। এমনকি পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানি প্রশাসনকে সম্পূর্ণ সরে যাওয়ার দাবিতে জোরদার আন্দোলন শুরু হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

একদিকে আফগানিস্তান সীমান্তে নানাবিধ উত্তেজনা ও অভ্যন্তরীণ সংকটে জর্জরিত পাকিস্তান, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতেও একের পর এক ধাক্কা খাচ্ছে তারা। এই পরিস্থিতিতে খোদ পিওকে তেই পাকিস্তানের আসল চেহারা প্রকাশ্যে চলে এল। এর ফলে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে কী কী নতুন মোড় আসে, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের


