UCC bill
Bengal Liberty:
ইউসিসি শীর্ষক খসড়া বিল পরীক্ষা করার জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা (UCC)। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। সূত্রের খবর, খসড়া বিলের বিভিন্ন আইনি ও সাংবিধানিক দিক খতিয়ে দেখে কমিটি তাদের সুপারিশ জমা দেবে। সেই কাজের জন্য জাস্টিস দেশাইকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলি পর্যালোচনা করে তিনি সরকারের কাছে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করবেন।

কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর ইউসিসি খসড়া বিলটি বিধানসভায় পেশ করার অনুমোদন দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই খসড়া বিলটি পরীক্ষা করে সুপারিশ জমা দেওয়ার পর, তা বিধানসভায় পেশ করার প্রস্তুতি চলছে।

বিলটি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে এটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিধানসভায় আলোচনার পর বলে জানা গিয়েছে।


