125 Year Old Gurdwara
Bengal Liberty
পাকিস্তানের লাহোর থেকে প্রায়(125 Year Old Gurdwara) ৭০ কিলোমিটার দূরে ফারুকাবাদে অবস্থিত ১২৫ বছরের পুরনো একটি গুরুদ্বার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতও।


পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাঞ্জাব প্রদেশের এক সরকারি কর্মকর্তা বলেন, “সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না নিয়েই গুরুদ্বারটি ভেঙে ফেলেছেন। স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ জানানোর পরই প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে।” তিনি আরও জানান, “জনরোষের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন।”
কড়া প্রতিক্রিয়া ভারতের(125 Year Old Gurdwara)
ঘটনার তীব্র নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল”,“ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র” পাকিস্তান সরকারকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনাটি পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন।


এক বিবৃতিতে তিনি বলেন, “পাকিস্তানের ফারুকাবাদে অবস্থিত ১২৫ বছরের পুরনো পবিত্র গুরুদ্বারটি ভেঙে ফেলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিখ সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনার সঙ্গে এ ধরনের আচরণ নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।” পাশাপাশি পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিত করার জন্যও ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের ওপর নতুন করে কোনো প্রভাব পড়ে কি না, কিংবা বিষয়টি ঘিরে আরও কূটনৈতিক জটিলতা তৈরি হয় কি না, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।


