Durand Cup 2026
Bengal Liberty
অবশেষে ঘোষিত হয়ে(Durand Cup 2026) গেল ডুরান্ড কাপের পূর্ণাঙ্গ সূচি। ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে ভারতীয় ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। আর শুরুতেই থাকছে বড় চমক; ঐতিহাসিক কলকাতা ডার্বির উদ্বোধনী ম্যাচ দিয়েই হবে এবারের ডুরান্ডের শুভ সূচনা।

ডার্বি দিয়ে ডুরান্ড শুরু(Durand Cup 2026)
চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই বছরের ডুরান্ড কাপ। দুই দলই গ্রুপ ‘এ’-তে রয়েছে। এ ছাড়াও মোট ৬টি গ্রুপের সবকটি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ডার্বি ছাড়া আর কবে কবে ম্যাচ রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের? দেখে নিন একনজরে
ডার্বির পর মোহনবাগানের সূচি(Durand Cup 2026)
বনাম সাউথ ইউনাইটেড (৪ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী)
বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (১০ আগস্ট, বিকেল ৪টে, কিশোর ভারতী)
ইস্টবেঙ্গলের সূচি(Durand Cup 2026)
বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (৩১ জুলাই, সন্ধ্যা ৭:৩০টা, কিশোর ভারতী)
বনাম সাউথ ইউনাইটেড এফসি (৭ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী)
মহামেডান স্পোর্টিংয়ের সূচি(Durand Cup 2026)
ইস্টবেঙ্গল ও মোহনবাগান ছাড়াও কলকাতার অন্য প্রধান মহামেডান স্পোর্টিং তাদের ম্যাচগুলি খেলবে বাঘপত এফসি (২৭ জুলাই, সন্ধ্যা ৭টা, কিশোর ভারতী), সমলেশ্বরী স্পোর্টিং (২ আগস্ট, বিকেল ৪টে, যুবভারতী) এবং ভারতীয় আর্মি (১২ আগস্ট, সন্ধ্যা ৭টা, কিশোর ভারতী)-র বিরুদ্ধে।

কেন এবারের ডুরান্ড আলাদা(Durand Cup 2026)
১৮৮৮ সালে প্রথম ডুরান্ড কাপ প্রতিযোগিতার সূচনা হয়। তারপর থেকে এই প্রতিযোগিতা ভারতীয় ফুটবলে এক আলাদা মাত্রা যোগ করেছে। একসময় দিল্লির ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে কয়েক বছর আগে কলকাতায় নিয়ে আসা হয়। তবে ফুটবল সংস্কৃতিকে সারা ভারতে ছড়িয়ে দিতে এবার ডুরান্ড কাপকে শুধু কলকাতায় সীমাবদ্ধ না রেখে দেশের আরও বেশ কিছু প্রান্তে আয়োজন করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা ছাড়াও এবারের ডুরান্ডের ম্যাচগুলি রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ২৪টি দলকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে।
ফিফা বিশ্বকাপ সমাপ্তির রেশ কাটতে না কাটতেই চলে এল ডুরান্ডের পূর্ণাঙ্গ সূচি। এবার দেখার, ফের কি ডুরান্ড চ্যাম্পিয়ন হবে কলকাতার তিন প্রধানের কোনো এক প্রধান? নাকি অন্য কোনো দল জয়ের স্বাদ পাবে? সে দিকেই নজর থাকবে আপামর ফুটবলপ্রেমীদের।


