India vs England
Bengal Liberty
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে(India vs England) শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, এই জয়ের হাত ধরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংরেজরা। ভারতের করা ১৯০/৭ রানের জবাবে, ১৯ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে জয় নিশ্চিত করে ‘থ্রি লায়ন্স’রা।

অবশেষে বৈভব সূর্যবংশীর অভিষেক(India vs England)
যে মুহূর্তটির জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিলেন, তা অবশেষে এল। কিংবদন্তি ‘গড অব ক্রিকেট’ শচীন টেন্ডুলকার মাত্র ১৬ বছর বয়সে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ১৫ নভেম্বর ১৯৮৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন; তারপরের গল্পটি তো ইতিহাস। এবার সেই পথেই পা বাড়ালেন ‘ওয়ান্ডারকিড’ বৈভব সূর্যবংশী।শচীন টেন্ডুলকারকে টপকে মাত্র ১৫ বছর বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বৈভবের,


তাও আবার ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। উল্লেখ্য, এই ওল্ড ট্র্যাফোর্ডেই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরান করেছিলেন শচীন টেন্ডুলকার।চলতি ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গায় বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হয়েছিল। আর ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে, বৈভব লম্বা রেসের ঘোড়া। যদিও শেষ পর্যন্ত ১০ বলে ১৪ রান করে তিনি আউট হয়ে যান, তবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার যে অত্যন্ত সম্ভাবনাময়, তা বলাই বাহুল্য।
জ্যাকব বেথেলের দানবীয় ব্যাটিং(India vs England)
১৯১ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে প্রবল ব্যাকফুটে চলে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপরই জ্যাকব বেথেলের ৪৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। ফলে আবারও হারের মুখ দেখতে হলো গম্ভীর-আয়ার শিবিরকে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই তৃতীয় টি-টোয়েন্টিতে কি ফের জয় পাবে ইংল্যান্ড, নাকি সিরিজে কামব্যাক করবে ‘মেন ইন ব্লু’ বাহিনী—এখন সেদিকেই তাকিয়ে সমর্থকরা।
আরো পড়ুন:-


