BJP
Bengal Liberty : রাজ্যসভা ঘুটি সাজালো বিজেপি! ভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ কি বিজেপির রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন (BJP)? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কয়েকদিন আগে রাজ্যসভায় দেখা গিয়েছিল লিয়েন্ডার পেজকে। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের সাথে। তারপর থেকে জলঘোলা শুরু হয় পেজকে নিয়ে (BJP)। এবার নতুন সংযোজন প্রসেনজিৎ। সোমবার তাঁর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে প্রশ্ন, ইতিমধ্যেই বিজেপি কি তাঁদের গুঁটি সাজিয়ে তৈরি? রাজ্যসভার প্রার্থী হিসাবে লিয়েন্ডার ও প্রসেনজিতের নাম ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা?

‘ফোকাসে লিয়েন্ডার’ (BJP)
বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ যোগ দেন বিজেপিতে। দিল্লিতে কিরেন রিজ্জু ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। এর আগে ২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর ফের ২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করেন ভারতীয় টেনিসের এই প্রাক্তন তারকা। তারপর থেকেই দলের অন্দরে আলোচনা হয়, তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হতে পারে। তারই মধ্যে ১৬ই জুন প্রথমবার বিধানসভায় উপস্থিত হন তিনি। সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের সাথে। পাশাপশি শঙ্কর ঘোষ প্রসঙ্গে ভুরিভুরি প্রশংসাও শোনা যায় তাঁর কণ্ঠে। তারপর থেকেই রাজ্যসভার প্রার্থী হিসাবে লিয়েন্ডার পেজের নাম ফোকাসে রয়েছে।
Leander Paes : রাজ্যসভার সাংসদ পদে দাঁড়াতে পারেন লিয়েন্ডার! জল্পনার মধ্যেই হাজির বিধানসভায়
স্পটলাইটে প্রসেনজিৎ (BJP)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যস্ত রাজনৈতিক সূচির মাঝেই তিনি যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনে। প্রায় ১৫ মিনিট সেখানে কাটান শাহ। যদিও এটিকে আপাতত সৌজন্য সাক্ষাৎ বলেই জানাচ্ছেন বুম্বা দা। অমিত শাহের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

উপনির্বাচনের নির্ঘণ্ট (BJP)
উল্লেখ্য, ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক তৃণমূলের রাজ্যসভার আসন থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ওই তিন আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন হবে। মনোনয়ন জমার শেষ দিন ১৪ জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ তারিখ। মনোয়নন প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। তার পরে ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। পাশপাশি ২৭ জুলাইয়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। ওই তিন আসনের একটিতে লিয়েন্ডারকে এবং আর একটি আসনে প্রসেনজিতকে সংসদের উচ্চকক্ষে পাঠানো হতে পারে বলেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃতীয় আসনে কাকে প্রার্থী করতে চলেছেন? ক্রমশ প্রকাশ্য!

আরও পড়ুন :
Prosenjit Chatterjee: প্রসেনজিতের উৎসব-এ অমিত শাহ! ১৫ মিনিটের বৈঠক ঘিরে শুরু জল্পনা

