Mamata Banerjee
Bengal Liberty : বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Mamata Banerjee)। তবে জনদুর্ভোগ ও যানজট এড়াতে একাধিক শর্ত আরোপ করেছেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবারের মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে, অর্থাৎ মাত্র দুই ঘণ্টার মধ্যেই এই কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মিছিলে সর্বাধিক এক হাজার জন অংশ নিতে পারবেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি লেন বা ফ্ল্যাঙ্ক সম্পূর্ণ খোলা রাখারও নির্দেশ দিয়েছেন আদালত (Mamata Banerjee)।

মোমবাতি হাতে মিছিল করেন মমতা (Mamata Banerjee)
উল্লেখ্য, বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও ক্রমশ তীব্র হচ্ছে। গত সোমবার এই ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার কালীঘাট তৃণমূলের তরফে একই ইস্যুতে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও জনস্বার্থের কথা মাথায় রেখে একাধিক শর্ত আরোপ করেছেন।
প্রসঙ্গত, বারুইপুর কাণ্ডের তদন্তও জোরকদমে চলছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের জন্য গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT)। ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন তদন্তকারীরা। এই আবহেই বুধবারের প্রতিবাদ মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

আরও পড়ুন :
TMC : বারুইপুরে বিক্ষোভের মুখে কাকলিদের থেকে দূরত্ব ঋতব্রত শিবিরের

