Mahabali Shera
Bengal Liberty
অমনপ্রীত সিং ওরফে মহাবলী সেরা ভারতীয় কুস্তিগীর(Mahabali Shera) হিসেবে নয়া কৃতিত্ব স্থাপন করলেন। ‘লায়ন অফ ইন্ডিয়া’ বলে বিখ্যাত মহাবলী শেরা পাওয়ার স্ল্যাপ প্রতিযোগিতায় প্রাক্তন ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জ্যাক হেজারকে হারিয়ে দুর্দান্ত নজির গড়লেন। ৩৫ বছরের প্রাক্তন টিএনএ রেসলার পাওয়ার স্ল্যাপ প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে মহাবলী শেরা তাঁর ট্রেডমার্ক শক্তির প্রদর্শন করে একটি ভয়ংকর স্ল্যাপ মারেন, যা হেজারকে সরাসরি ক্যানভাসে ফেলে দেয়। রেফারি তাঁকে নকআউট ঘোষণা করেন।

পাওয়ার স্ল্যাপে নতুন ইতিহাস গড়লেন মহাবলী শেরা(Mahabali Shera)
এরপরই সোশ্যাল মিডিয়ায় জোরকদমে চলছে টিএনএ- এর প্রাক্তন রেসলারের কাছে প্রাক্তন ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের পরাজয় নিয়ে আলোচনা। একসময় দু’জন রেসলারই ডব্লিউডব্লিউই কোম্পানিতে ছিলেন। কিন্তু জ্যাক হেজার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেও মহাবলী শেরা কখনওই বিশ্বের সবচেয়ে বড় রেসলিং কোম্পানিতে কোনও ম্যাচ লড়ার সুযোগ পাননি। মাত্র ৬ মাসের মধ্যেই তাঁর রেসলিং জীবন পুরোপুরি পাল্টে যায়। এরপর শুরু হয় নতুন সংগ্রাম।

টিএনএ-তে সুযোগ পেলেও সব সময় বড় কিছুর অভাব তাঁকে তাড়া করে বেড়িয়েছে। শেষমেশ পেশাদারি রেসলিংকে বিদায় জানিয়ে পাওয়ার স্ল্যাপের মঞ্চে দুর্দান্ত সূচনা করলেন ভারতের এই সিংহ।এরই সঙ্গে এই জয়ের মাধ্যমে ভারতের এই রেসলিং তারকা বিশ্বমঞ্চে তাঁর শক্তি ও সামর্থ্যের নতুন প্রমাণ রাখলেন। এর ফলে পরবর্তী রাউন্ডে প্রবেশের সঙ্গে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে অমনপ্রীত সিংয়ের সামনে। পারবেন কি তিনি বিকল্প পেশায় নিজের সফলতার কাহিনি লিখতে? তা নিয়েই সমর্থকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।


