PM Narendra Modi
Bengal Liberty : দীর্ঘ ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফরে গেলেন (PM Narendra Modi)। দুই দিনের সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশ নতুন কৌশলগত অংশীদারিত্বের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য, অর্থনীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে সহযোগিতা বাড়ানোর বার্তা দিয়েছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব (PM Narendra Modi)।

কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় (PM Narendra Modi)
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও নিউজিল্যান্ড ‘স্বাভাবিক অংশীদার’ এবং দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, কৌশলগত অংশীদারিত্বের এই নতুন অধ্যায় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। নিউজিল্যান্ডের জনগণ ও প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান তিনি। মোদি আরও বলেন, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক আস্থা এই সম্পর্কের প্রধান ভিত্তি। তাঁর কথায়, এই অংশীদারিত্ব আগামী দিনে আরও বেশি উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।
At the India-New Zealand business event in Auckland, which I attended with PM Luxon, I told business leaders:
India is not only a market.
India is a launchpad for global growth.
Together, let us take this economic partnership to new heights!@chrisluxonmp pic.twitter.com/8M53Lx47zh
— Narendra Modi (@narendramodi) July 11, 2026

বাণিজ্য ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতায় জোর (PM Narendra Modi)
বৈঠকে ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-র অগ্রগতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে দুই দেশের যৌথ উদ্যোগে এই চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া একটি বড় সাফল্য।পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে ভারত ও নিউজিল্যান্ডের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন মোদি। তাঁর মতে, দুই দেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশান্তি ও বৈশ্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। শুক্রবার নিউজিল্যান্ডে পৌঁছনোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান ক্রিস্টোফার লাক্সন। উষ্ণ অভ্যর্থনার পরই শুরু হয় দুই নেতার বৈঠক। সফরে অর্থনৈতিক, বাণিজ্যিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন :
US Invites India : জঙ্গিদমন করতে ৬০টি দেশের সঙ্গে ভারতকেও আমন্ত্রণ জানাল আমেরিকা!

