Michale Olise
Bengal Liberty
বুধবার ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে ফিফা(Michale Olise) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থক এই মহারণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পরপর তিনবার বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়বে ফ্রান্স, নাকি ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফাইনালে জায়গা পাকা করবে স্পেন


তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন ফরাসি তারকা মাইকেল ওলিসে। অভিনব কায়দায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়েছেন তিনি, যা নিয়ে বিশ্বকাপের মঞ্চে যুক্ত হলো এক নতুন বিতর্ক।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কেন এই প্রতিবাদ?(Michale Olise)
বিশ্বকাপ চলাকালীনই দলবদল নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে ওলিসে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা তৈরি হয়। এরই মধ্যে হঠাৎ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সব ছবি মুছে ফেলেন ওলিসে। কিছুক্ষণ পর অ্যাকাউন্টটি আবার সক্রিয় করে নিজের একটি ঝাপসা (blur) ছবি পোস্ট করেন তিনি। কিন্তু কেন এই রহস্যময় পোস্ট?

সূত্রের খবর(Michale Olise)
এই ফরাসি তারকার ব্যক্তিগত ফটোগ্রাফারের নাম ফ্লোরেন্স পেরনেট। ক্লাব ও জাতীয় দলের হয়ে ওলিসের অধিকাংশ ছবিই তিনি তুলে থাকেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে ফ্লোরেন্সকে নাকি সে দেশে প্রবেশ করতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রিয় ফটোগ্রাফারের ভিসা না পাওয়ার ক্ষোভ থেকেই অভিনব এই উপায়ে প্রতিবাদ জানিয়েছেন ফরাসি উইঙ্গার।
বিশ্বকাপের রেফারি থেকে শুরু করে অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তাদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব পড়তে দেখা গিয়েছে আগেই। এবার সেই তালিকায় যুক্ত হলো ফরাসি তারকা মাইকেল ওলিসের ব্যক্তিগত ফটোগ্রাফার ফ্লোরেন্স পেরনেটের নামও।

