Vladimir Putin Warning
Bengal Liberty
১৬০২ দিন অতিক্রম(Vladimir Putin Warning) করে গেলেও এখনও চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পরিস্থিতি নতুন মোড় নেয়।ন্যাটো শীর্ষ সম্মেলনের ঠিক একদিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতের অন্ধকারে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।


এই হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও লাফিয়ে বাড়ছে। এই হামলার পরপরই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত দু’দিনের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতার ঘোষণা করা হয়। ন্যাটোর এই ঘোষণার পর বেশ কিছুক্ষণ নীরব ছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি। কিন্তু শেষ পর্যন্ত নীরবতা ভেঙে ইউক্রেনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে অত্যন্ত কৌশলগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসাও করলেন তিনি।
ইউক্রেন সংঘাত ও রাশিয়ার অবস্থান(Vladimir Putin Warning)
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানির ঘটনা ঘটলেও, কিয়েভের তীব্র প্রতিরোধের মুখে রাশিয়া নিজের অবস্থান থেকে একচুলও সরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুতিন।

ভারত-রাশিয়া সম্পর্ক ও পুতিনের বার্তা(Vladimir Putin Warning)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করে পুতিন মন্তব্য করেন যে, ভারত নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে সক্ষম। তাঁর মতে, ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করা হলে তা উল্টে পশ্চিমাদের জন্যই ‘বুমেরাং’ হতে পারে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে(Vladimir Putin Warning)
“নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন ভ্লাদিমির পুতিন। প্রথমত, ইউক্রেনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে, পশ্চিমাদের চাপের মুখেও ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তিক্ততা তৈরি হয়নি। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পকেও (আমেরিকাকে) বার্তা দেওয়া যে—আগুনে ঘি ঢালার কাজ বন্ধ করে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে যেখানে বারবার আমেরিকার মুখ পুড়ছে, সেদিকে নজর দেওয়া উচিত। এই মারাত্মক কূটনৈতিক চালের মধ্য দিয়েই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে মাত দেওয়ার চেষ্টা করল ক্রেমলিন। এখন দেখার, এই ঘটনার পর আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন কোনো সংঘাতের সূচনা হয় কি না।”

