Mohammedan SC
Bengal Liberty
জমে উঠেছে ঐতিহ্যবাহী(Mohammedan SC) কলকাতা ফুটবল লীগ । প্রথম দিন থেকেই চলছে গোলের মেলা। তিন প্রধানের অন্যতম লাল-হলুদ শিবির জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মরশুম শুরু করেছে। খুব একটা পিছিয়ে নেই সবুজ-মেরুন ব্রিগেডও। তারাও গতকাল পাঠচক্র বিরুদ্ধে ৪-০ গোলের রাজকীয় জয় তুলে নিয়েছে।এবার সবার নজর ছিল তিন প্রধানের অন্যতম দল, কালো-সাদা ব্রিগেড নামে পরিচিত মহামেডান স্পোর্টিংয়ের ওপর। তারাও নিজেদের প্রথম ম্যাচে রেইনবো এসি-কে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়েই নতুন মরশুমের শুভ সূচনা করল।

ম্যাচের শুরুতেই রেইনবো এগিয়ে(Mohammedan SC)
ম্যাচের শুরুতেই জোজোর গোলে এগিয়ে রেইনবোম্যাচের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ছিল রেইনবো। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ঠিক ৩৬ মিনিটের মাথায় জোজো জাইহমিংথাঙ্গার গোলে অপ্রত্যাশিতভাবেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আদিত্য চট্টোপাধ্যায়ের দল। প্রথমার্ধের খেলা এই ১-০ স্কোরলাইনেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে শুধুই মহামেডান(Mohammedan SC)
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছোট ছোট পাসের সাহায্যে আক্রমণের গতি বাড়াতে শুরু করে মহামেডান। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের কব্জায় নিয়ে নেয় কালো-সাদা শিবির।এরপর ম্যাচের ৬৯ মিনিটে জুয়েল আহমেদের চমৎকার গোলে সমতায় ফেরে মহামেডান। সমতায় ফেরার পর মেহরাজুদ্দিন ওয়াদুর ছেলেদের আর রোখা যায়নি।

৭৫ মিনিটে ফারদিন আলি মোল্লার গোলে স্কোরলাইন ২-১ করে তারা। এরপর ঠিক ৯০ মিনিটে ইস্রাফিল দেওয়ানের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে হার না-মানা মহামেডান স্পোর্টিং। অর্থাৎ, শুরুতে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিল তারা। সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ। লিগের পরবর্তী ম্যাচগুলোতেও কি তারা এই প্রত্যাবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে? সেদিকেই এখন অধীর আগ্রহে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

