Facebook Down
Bengal Liberty
আচমকা বন্ধ ফেসবুক সার্ভার। আচমকা রবিবার দুপুরে এমন বিভ্রান্তি সৃষ্টি হল ফেসবুকে। ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। ওয়েবসাইট ডাউন সহ বিভ্রাট ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তা নিশ্চিত করেছে (Facebook Down)। মূলত লগ-ইন করতে গিয়ে “Account Temporarily Unavailable” দেখছে ব্যবহারকারীরা। ফলে তাদের মনে ভয়ের সঞ্চার হয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন নিজের ইন্টারনেট বা ডিভাইসের সমস্যা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে এটি একটি বৈশ্বিক সমস্যা।

ডাউনডিটেক্টরে ফেসবুকের বিভ্রাটের রিপোর্ট দ্রুত বেড়ে যায়। একই অভিযোগ বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপসহ একাধিক দেশ থেকে আসতে চলেছে। সমস্যা দেখা দিয়েছে ফেসবুকের ওয়েব ভার্সনে। লগ-ইন করার চেষ্টা করলেই স্ক্রিনে ত্রুটি বার্তাটি দেখাচ্ছে। আবার কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারলেও নিউজ ফিড লোড হচ্ছে না, পুরনো পোস্ট দেখা যাচ্ছে না এবং নতুন কনটেন্ট আপলোড করা যাচ্ছে না।

