Abhishek Banerjee
Bengal Liberty
কলকাতা হাইকোর্টে এখন প্রায় নিত্যদিনই(Abhishek Banerjee) যাতায়াত করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার, ছুটির দিনেও তার ব্যতিক্রম হলো না। আমতলার দলীয় কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনায় জরুরি শুনানির আর্জি নিয়ে ছুটির দিনেই আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা গেছে, রবিবার বিশেষ তৎপরতায় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলার শুনানি হবে।
দলীয় কার্যালয়ে ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে চরম উত্তেজনা(Abhishek Banerjee)
সম্প্রতি অবৈধ নির্মাণের অভিযোগ তুলে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ তলা পার্টি অফিসে বুলডোজার চালায় রাজ্য সরকার। রাজনৈতিক সূত্রের খবর, ওই কার্যালয় থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যাবতীয় সাংগঠনিক ও প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো। তবে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই এভাবে বুলডোজার দিয়ে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন সাংসদ।


আর সেই কারণেই দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি।
কী ঘটেছিল শনিবার? শনিবার আমতলার ওই দলীয় কার্যালয়ে বুলডোজার অ্যাকশনের পরই এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও মিষ্টিমুখ করার প্রবণতা লক্ষ্য করা যায়।
কী ঘটেছিল শনিবার(Abhishek Banerjee)
শনিবার আমতলার ওই দলীয় কার্যালয়ে বুলডোজার অ্যাকশনের পরই এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও মিষ্টিমুখ করার প্রবণতা লক্ষ্য করা যায়।
আইনি লড়াইয়ে ডায়মন্ড হারবারের সাংসদ(Abhishek Banerjee)
এর পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, “হাইকোর্টে অবশ্যই যাব। দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই লড়ব। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওরা যে সমস্ত অভিযোগ করছে, তার সবটাই মিথ্যা ও ভিত্তিহীন।” শনিবারের সেই হুঁশিয়ারির পর, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার আদালতের দরজায় কড়া নাড়লেন তিনি। এখন এই হাইভোল্টেজ মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই সাগ্রহে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।


