Suvendu Adhikari
Bengal Liberty:
সরাসরি মুখ্যমন্ত্রীর ঘোষণা করা গণ-অভিযোগের হেল্পলাইন নম্বর এবং নবান্নের সরকারি যোগাযোগ নম্বর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য যে নম্বরটি ঘোষণা করেছিলেন, সেটি হলো— ৯১৩৭০ ৯১৩৭০। অন্যদিকে, নবান্নের প্রশাসনিক ও কন্ট্রোল রুমের ল্যান্ডলাইন নম্বর হিসেবে দেওয়া রয়েছে ০৩৩-২২১৪ ৩৫২৬ এবং ০৩৩-২২১৪ ৫৫৫৫।

CMO Helpline
সরকারি সূত্রের দাবি, এই দুই ধরনের নম্বরের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা হেল্পলাইনটি মূলত সাধারণ মানুষের অভিযোগ, সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে সরাসরি বার্তা পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে, নবান্নের ল্যান্ডলাইন নম্বরগুলি ব্যবহার করা হয় রাজ্য সচিবালয়ের সাধারণ প্রশাসনিক কাজকর্ম, জরুরি যোগাযোগ এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রক্ষার কাজে।
CMO-র নম্বর এক, নবান্নের নম্বর অন্য—বাড়ছে বিভ্রান্তি CMO Helpline

তবে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন—যখন মুখ্যমন্ত্রী নিজেই একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ঘোষণা করেছেন, তখন নবান্নের তরফে আলাদা নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তা কোথায়? দুটি নম্বরের কাজ ও ভূমিকা স্পষ্টভাবে প্রচার করা না হলে, অভিযোগ জানাতে গিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তির মুখে পড়তে পারেন বলেও মনে করছেন অনেকে।
CMO Helpline
প্রশাসনিক মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর দফতর (CMO) এবং রাজ্য সচিবালয়ের কাঠামোগত কাজের পরিধি আলাদা হওয়ায় যোগাযোগের মাধ্যমও আলাদা হওয়া স্বাভাবিক। তবে নাগরিকদের সুবিধার স্বার্থে—কোন প্রয়োজনে কোন নম্বরে যোগাযোগ করতে হবে, তা আরও স্পষ্টভাবে প্রচার করা প্রয়োজন।
CMO Helpline
এখন দেখার, সরকার এই দুই নম্বরের ব্যবহার নিয়ে সাধারণ মানুষের কাছে কতটা স্পষ্ট বার্তা পৌঁছে দিতে পারে। কারণ, অভিযোগ জানানোর ব্যবস্থা যত সহজ ও স্বচ্ছ হবে, প্রশাসনের সঙ্গে আমজনতার সরাসরি যোগাযোগও ততই শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের শর্ত মানছে না CJP, আন্দোলনকারীদের বিরুদ্ধে সব FIR প্রত্যাহারের দাবিতে অনড়

