Bengal Liberty:
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। আদালতের এই নির্দেশের ফলে তাঁকে গ্রেফতার করতে পুলিশের আর কোনও আইনি বাধা রইল না। ফলে মামলার তদন্তে নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Indrani Sen
চন্দননগর কর্পোরেশনের এক ঠিকাদার প্রদীপ দে চন্দননগর থানায় দায়ের করা এফআইআরে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন। অভিযোগ, বিভিন্ন কাজের বরাত ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে অর্থ আদায় করা হয়েছে। পাশাপাশি, বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকেও টাকা তুলে তা ব্যক্তিগতভাবে আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
গ্রেফতারে আর আইনি বাধা নেই, চুঁচুড়া আদালতের নির্দেশ Indrani Sen
এই একই মামলায় ইতিমধ্যেই চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেও তদন্ত এগোচ্ছে বলে তদন্তকারী সূত্রের দাবি।
Indrani Sen

গ্রেফতার এড়াতে ইন্দ্রনীল সেন চুঁচুড়ার প্রথম দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। শুনানির সময় মামলার সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জামিনের তীব্র বিরোধিতা করেন। মামলার গুরুত্ব, অভিযোগের প্রকৃতি এবং তদন্তের স্বার্থে আগাম জামিন দেওয়া উচিত নয় বলে আদালতে সওয়াল করা হয়।
Indrani Sen
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালতের এই নির্দেশের পর তদন্তকারী সংস্থার সামনে ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল। এখন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যে কোনও সময় পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
Indrani Sen
তবে অভিযোগের বিষয়ে ইন্দ্রনীল সেনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ওপর নজর রয়েছে রাজনৈতিক মহলেরও।

আরও পড়ুনঃ বেলেঘাটায় ফের গ্রেফতার প্রোমোটার তথা তৃণমূল নেতা রাজু নস্কর

