Flight Accident: রানওয়ে পেরিয়ে রাস্তায় কার্গো বিমান! পরপর দুটি ট্রাকে ধাক্কা

Bengal Liberty

অবতরণের পরই ভয়ানক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল আমাজনের কার্গো বিমান (Flight Accident)। পরপর দুটি ট্রাকে ধাক্কা মেরে রাস্তার ধারে গিয়ে পড়ে বিমানটি। ভয়াবহ সংঘর্ষের পরই বিমানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! রানওয়ে থেকে ছিটকে ট্রাকে ধাক্কা বিমানের,  বিস্ফোরণে মৃত অন্তত ৫ | Miami Airport Plane Crash: Amazon Boeing 767  Crashes Into Trucks, At Least 5 Dead

অবতরণের পরই বিপত্তি Flight Accident

সূত্রের খবর, পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমাজনের বোয়িং ৭৬৭-৩০০ কার্গো বিমানটি। স্থানীয় সময় রবিবার দুপুর ২টো। মিয়ামি বিমানবন্দরে অবতরণ করার কথা বিমানটির। আচমকা রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। রানওয়ে পেরিয়ে পাশের রাস্তায় চলে যায় বিমানটি। দুটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে রাস্তার ধারে গিয়ে মুখ থুবড়ে পড়ে কার্গো বিমানটি। এরপরই বিমানে ভয়াবহ আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ।

দুর্ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বিমানের ধাক্কায় একটি ট্রাক কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে অবতরণের পর বিমানটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। দুর্ঘটনার জেরে মিয়ামি বিমানবন্দরের একটি রানওয়ে এবং সংলগ্ন রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। অন্তত ২৫০টি বিমান দেরিতে চলাচল করেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury