India–EU Trade Boost
Bengal Liberty: দিল্লিতে কৃত্রিম মেধা (AI) সম্মেলনের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India–EU Trade Boost) । সম্মেলনের ফাঁকে পেড্রো সানচেজ (Pedro Sanchez) এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্টেরি অর্পোর (Petteri Orpor) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি (India-European Union Trade Agreement) ছিল তা একরকম স্পষ্ট (India–EU Trade Boost)। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, এই ঐতিহাসিক চুক্তি ভারত-ইউরোপ (India-Europe relation) সম্পর্কের ক্ষেত্রে সুবর্ণ যুগের সূচনা করবে। অপরদিকে গতকাল, মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর (French President Emmanuel Macron) সঙ্গে বৈঠক করেছিলেন মোদি।

প্রধানমন্ত্রীর এক্স পোস্ট(India–EU Trade Boost)
স্পেনের প্রেসিডেন্ট সানচেজের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করে মোদি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা ও প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আমরা দুই দেশ ২০২৬ সালকে ভারত-স্পেন সংস্কৃতি, পর্যটন এবং কৃত্রিম মেধার বছর হিসাবে চিহ্নিত করেছি।” এর ফলে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলেও জানান মোদি (India–EU Trade Boost)। তিনি আরও বলেন, “কিছু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও ভারতে আসছেন দেখে খুব আনন্দিত। এর ফলেও দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে।”
Held extensive discussions with the Prime Minister of Finland, Mr. Petteri Orpo.
Thanked him for his personal support to the India-EU FTA, which ushers in a golden era in India-Europe relations. India and Finland aim to double trade, thus giving a strong boost to economic… pic.twitter.com/TswOqtjemE
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘এই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্পেনের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের দেশের মানুষের সামনে নতুন সুযোগ তুলে ধরবে।’ পাশাপাশি নরেন্দ্র মোদি মুক্ত বাণিজ্য চুক্তির প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দুই দেশ বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন, যা আর্থিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

উল্লেখযোগ্যভাবে, গত ২৭ জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এফটিএ সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রী জানান এই চুক্তিকে ইতিমধ্যেই ‘সব চুক্তির জননী’ বলে আখ্যা দিয়েছে গোটা বিশ্ব। এফটিএ কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে ভারতের প্রায় ৯০ শতাংশ পণ্য বিনা শুল্কে রফতানির সুযোগ পাবে। একইভাবে ইউরোপীয় পণ্য আমদানির ক্ষেত্রেও শুল্কহ্রাস বা প্রত্যাহারের পথে হাঁটবে নয়াদিল্লি।বিশ্ব বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় উপকৃত হতে পারেন ভারত ও ইউরোপের মোট প্রায় ১৯০ কোটি ক্রেতা। এআই সম্মেলনের মঞ্চে দাঁড়িয়েই সেই বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্বকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও একধাপ এগোল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক।

