Alapan Banerjee petition dismissed
Alapan Banerjee petition dismissed

Alapan Banerjee petition dismissed: আলাপন বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে নতুন ধাক্কা, দিল্লি হাই কোর্টে খারিজ রিভিউ

Bengal liberty Desk,Kolkata: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বড় আইনি ধাক্কা। তাঁর দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।

আজ, বৃহস্পতিবার বিচারপতি সি হরি শঙ্কর ও বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চ জানায়, “রিভিউ পিটিশনটির কোনও মেরিট না থাকায় তা খারিজ করা হল।”

আরো পড়ুন:- New Penal Code in Afghanistan: নারী অধিকারকে কার্যত ‘আইনেই’ দমন! গার্হস্থ্য হিংসায় ছাড়, আফগানিস্তানে নয়া দণ্ডবিধি জারি করল তালিবান

Alapan Banerjee petition dismissed
Alapan Banerjee petition dismissed

রিভিউ পিটিশনে কোনও মেরিট নেই (Alapan Banerjee petition dismissed)

আলাপন বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (ক্যাট) তাঁর বিরুদ্ধে চলা শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলাটি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের আগের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি।

এর আগে ২০২২ সালের ৭ মার্চ দিল্লি হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চ আলাপনের মূল আবেদন খারিজ করেছিল। সেই রায়ে বলা হয়েছিল, মামলাটি দিল্লিতে স্থানান্তরের ক্ষেত্রে কোনও আইনি ত্রুটি নেই। আদালতের মতে, শৃঙ্খলামূলক ও তদন্ত সংক্রান্ত কার্যক্রমের কারণসূত্র নয়াদিল্লিতে হওয়ায় স্থানান্তর আইনের সীমার মধ্যেই হয়েছে।

ইয়াস বৈঠক বিতর্কের জেরে নতুন মোড় (Alapan Banerjee petition dismissed)

রিভিউ পিটিশনে আলাপন দাবি করেছিলেন, আগের শুনানিতে তাঁকে যথাযথভাবে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়নি এবং রায় ঘোষণার আগে তাঁর বক্তব্য পূর্ণাঙ্গভাবে শোনা হয়নি। কিন্তু দিল্লি হাই কোর্ট সেই যুক্তি মানেনি। আদালতের পর্যবেক্ষণ, আগের রায়ে কোনও স্পষ্ট আইনি ত্রুটি বা ভুলের ইঙ্গিত নেই, যা পুনর্বিবেচনার ভিত্তি হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনাসভায় উপস্থিত না থাকার অভিযোগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ শুরু হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে। অভিযোগ, মুখ্যসচিব থাকা সত্ত্বেও তিনি সেই বৈঠকে যোগ দেননি।

Alapan Banerjee petition dismissed
Alapan Banerjee petition dismissed

ব্যর্থ প্রাক্তন মুখ্যসচিব, আইনি লড়াই জারি (Alapan Banerjee petition dismissed)

ঘটনার জেরে কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রথমে তিনি কলকাতা বেঞ্চে ক্যাটে শৃঙ্খলামূলক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানান। পরে কেন্দ্রের আবেদনে মামলাটি দিল্লির প্রধান বেঞ্চে স্থানান্তরিত হয়। ২০২১ সালের ২২ অক্টোবর ক্যাটের প্রধান বেঞ্চ সেই স্থানান্তরের আবেদন মঞ্জুর করে।

পরবর্তীকালে ২০২১ সালের ২৯ অক্টোবর কলকাতা হাই কোর্ট স্থানান্তরের নির্দেশ খারিজ করলেও, ২০২২ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে। সেই নির্দেশের ভিত্তিতেই তিনি দিল্লি হাই কোর্টে আবেদন জানান।

২০২১ সালের ৩১ মে নির্ধারিত দিনেই আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ করেন। সর্বশেষ রিভিউ আবেদন খারিজ হওয়ায় দিল্লিতে ক্যাটে চলা মামলার প্রক্রিয়া আরও দ্রুত গতিতে এগোবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury