Swami Vivekananda House
Swami Vivekananda House

স্বামীজীর বাড়ি থেকে তরুণদের ভবিষ্যতের পথে ‘দিশা’ (Swami Vivekananda House)

Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি, কলকাতা: সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল, রবিবার স্বামী বিবেকানন্দের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘দিশা’র দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা হয় (Swami Vivekananda House)। ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো, পেশাগত জীবনের সঠিক দিশা দেখানো এবং কর্মদক্ষতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা (Swami Vivekananda House)।

স্বামীজীর স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে নতুন সূচনা (Swami Vivekananda House)

Swami Vivekananda House
Swami Vivekananda House

বিবেকানন্দ রোডের এই ঐতিহাসিক স্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশার কর্ণধার রসন জয়সওয়াল, স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডে, শান্তনু সেন, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাজগতের প্রতিনিধিরা, গোয়েঙ্কা কলেজ অফ কমার্সের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ দত্ত এবং জিএলএফ বিজনেস স্কুলের ডিরেক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের সামগ্রিক বিকাশে এই ধরনের উদ্যোগের গুরুত্বের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে কর্মসূচিকে আরও বিস্তৃত করার চিন্তাধারা ব্যক্ত করেন (Swami Vivekananda House)।

আরও পড়ুন (Swami Vivekananda House)-

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে বিজেপির ‘বিবেক যাত্রা’, তৃণমূলের পোস্টার বিতর্কে বাংলার আসল ‘যুবরাজ’ কে? (BJP at Simla Street on Swami Vivekananda’s birthday) প্রশ্ন শুভেন্দু-সুকান্তর

Ramakrishna Jayanti controversy: রামকৃষ্ণ জন্মতিথিতে এক্স পোস্টে ‘স্বামী’ বিতর্ক, পোস্ট বনাম পাল্টা পোস্টে মোদি-মমতা তরজায় উত্তপ্ত বাংলা, ব্যাখ্যা দিলেন অমিত মালব্য

তরুণদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই ‘দিশা’ (Swami Vivekananda House)

দিশার কর্ণধার রসন জয়সওয়াল জানান, আমেরিকায় প্রতিষ্ঠিত জীবন ছেড়ে মাতৃভূমির টানে দেশে ফিরে তিনি এই উদ্যোগ শুরু করেছিলেন, যাতে তরুণরা সঠিক দিশা পায় এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পায়। দ্বিতীয় বর্ষে পদার্পণের মাধ্যমে সেই স্বপ্ন আরও বড় পরিসরে এগোচ্ছে বলেই দাবি উদ্যোক্তাদের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূরদর্শন ও বেতার শিল্পী দিব্যেন্দু দত্ত। শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানের সূচনা পর্ব (Swami Vivekananda House)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury