Jharkhand Air Ambulance Crash
Jharkhand Air Ambulance Crash

ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় (Jharkhand Air Ambulance Crash), রাঁচি-দিল্লি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

Bengal Liberty Desk, ২৪ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের ঘন জঙ্গলে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল, সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে একটি এয়ার অ্যাম্বুলেন্স ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে যোগাযোগ হারায় (Ranchi to Delhi air ambulance accident)। আজ, মঙ্গলবার সকালে শেষ পর্যন্ত ধ্বংসাবশেষ উদ্ধার হয় এয়ার অ্যাম্বুলেন্সটির। তারপরই অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ নিশ্চিত করে, বিমানে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে (Jharkhand Air Ambulance Crash)।

দুর্ঘটনাগ্রস্ত ‘রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড’-এর বিচক্র্যাফ্ট সি-৯০ (Beechcraft C90) বিমানটিতে মোট সাতজন ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রোগী সঞ্জয় কুমার (৪১), চিকিৎসক বিকাশ কুমার গুপ্ত, প্যারামেডিক শচীন কুমার মিশ্র। এছাড়াও ছিলেন সঞ্জয়ের পরিবারের সদস্য অর্চনা দেবী ও ধীরু কুমার। বিমানটি চালাচ্ছিলেন পাইলট বিবেক বিকাশ ভগত এবং সরাজদীপ সিং (Jharkhand Air Ambulance Crash)।

ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপদ (Jharkhand Air Ambulance Crash)

Jharkhand Air Ambulance Crash
Jharkhand Air Ambulance Crash

গতকাল, সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে ওড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলির (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত রুট থেকে সামান্য সরে যাওয়ার অনুমতি চান (Jharkhand Air Ambulance Crash)।

রাত ৭টা ৩৪ মিনিট নাগাদ বারাণসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে থাকা অবস্থায় হঠাৎই রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দীর্ঘ সময় রাঁচি বা কলকাতা, কোনও জায়গা থেকেই আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরে তল্লাশি শুরু হলে চাতরার সিমারিয়া ব্লকের কাসারিয়া পঞ্চায়েত এলাকার জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় (Jharkhand Air Ambulance Crash)।

তদন্তে নেমেছে কর্তৃপক্ষ (Jharkhand Air Ambulance Crash)

Jharkhand Air Ambulance Crash
Jharkhand Air Ambulance Crash

ঘটনার পর তদন্ত শুরু করেছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে। ডিজিসিএ- এর প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়াই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে (DGCA investigation air crash India)।

আরও পড়ুন (Jharkhand Air Ambulance Crash)

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু থেকে বেলডাঙায় হিংসা, (NIA to Investigate Beldanga Incident) হাইকোর্টের পর্যবেক্ষণের পর তদন্তে নামল NIA

ঝাড়খণ্ডে INDIA জোটের শাসন, তবু ‘হিন্দুত্ববাদী’ (INDIA Alliance Jharkhand Government) দোষারোপ গণশক্তি পত্রিকায়! বেলডাঙা ঘটনায় বাম-তৃণমূলের রাজনৈতিক ছক?

 

Jharkhand Air Ambulance Crash
Jharkhand Air Ambulance Crash

অপরদিকে ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি আজ, মঙ্গলবার সকালে জানান, রাজ্য সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি এক্স-এ লিখেছেন, খবর পাওয়ার পরই নিরাপত্তা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে (Jharkhand Air Ambulance Crash)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury