Kerala Name Change to Keralam
Bengal Liberty Kolkata:
অবশেষে শান্তি। দীর্ঘদিনের দাবি ও একাধিক প্রস্তাবের পর অবশেষে কেরলের নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Kerala Name Change to Keralam)। আজ, মঙ্গলবার মালয়ালম ভাষায় রাজ্যের প্রচলিত নামকে স্বীকৃতি দেওয়া হল আনুষ্ঠানিক ভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক থেকে সেবাতীর্থ কমপ্লেক্সে স্থানান্তরের পর সেখানেই প্রথমবার মন্ত্রিসভার বৈঠক বসে, এবং সেই বৈঠকেই কেরলের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন পায় (Narendra Modi Cabinet Meeting)।

রাজ্য সরকারের প্রস্তাব এবং মন্ত্রিসভার অনুমোদন Kerala Name Change to Keralam
দুই দফায় প্রস্তাব পাশের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলল কেরলের নাম পরিবর্তনের উদ্যোগে। কেরলের পিনারাই বিজয়ন সরকারের নেতৃত্বে ২০২৩ ও ২০২৪ সালে কেরল বিধানসভায় প্রস্তাব এনে রাজ্যের নাম কেরালা থেকে ‘কেরলম’ করার আবেদন জানায় (Pinarayi Vijayan Government Proposal)। রাজ্যের যুক্তি ছিল, মালয়ালম ভাষায় ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে রাজ্যের নাম ‘কেরলম’ প্রচলিত।
ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পরও সংবিধানের তালিকায় ইংরেজি রূপ কেরালা থেকে যাওয়ায় সেই অসঙ্গতি দূর করার কথাই বলা হয় প্রস্তাবে। অবশেষে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

সাংবিধানিক প্রক্রিয়া Kerala Name Change to Keralam
তবে কোনও রাজ্যের নাম বদলাতে হলে একাধিক ধাপের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। রাজ্য সরকারের প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর সংসদে বিল আকারে তা পেশ করা হয় এবং দুই কক্ষের অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি মিললেই নাম পরিবর্তন কার্যকর হয়। অতঃপর কেরলে বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর ইতিমধ্যেই নাম পরিবর্তনের পক্ষে সমর্থনের কথা জানিয়েছিলেন। ফলে আসন্ন নির্বাচনের আগে নামবদলের প্রস্তাবে মোদি সরকারের সিলমোহর দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কটাক্ষ Kerala Name Change to Keralam
উল্লেখযোগ্যভাবে, এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ করার প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তৃণমূল সরকারের পক্ষ থেকে। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নামের সাদৃশ্যের যুক্তিতে সেই প্রস্তাব এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। অপরদিকে কেরালার নামবদলের প্রস্তাবে মোদি সরকারের সিলমোহর দেওয়াকে কেন্দ্র করে তীব্র হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Reaction)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কেরলে ভারতীয় জনতা পার্টি এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-এর সমর্থনের কারণেই রাজ্যের নাম পরিবর্তন সম্ভব হয়েছে এবং সেই সমর্থন এখন লিখিত আকারেও রয়েছে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব এখনও অনুমোদন পায়নি এবং এই ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন,পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করে ছাড়বেন। পাশাপাশি দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কেরলবাসীকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
