Howrah Promoter Murder Case Arrest
Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি, হাওড়া: উত্তর শহরতলির ব্যস্ত সকাল শুরু হওয়ার আগেই যেন সিনেমার দৃশ্য বাস্তবায়িত হতে দেখা গেল উত্তর হাওড়ার গোলাবাড়িতে। রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলতে আচমকাই বন্দুক বের করে গুলি। মুহূর্তের মধ্যে রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ে (Howrah Golabari Murder)। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া কয়েক সেকেন্ডের রোমহর্ষক দৃশ্য এখন উত্তর হাওড়ার আতঙ্কের মূল কারণ। মৃত প্রোমোটারের নাম শফিক খান, বয়স ২৭ বছর (Promoter Shafik Khan shot dead)। সাত সকালে খুন ঘিরে প্রশ্নের পর প্রশ্ন উঠছে – এ কি পরিকল্পিত টার্গেট কিলিং (Howrah Golabari Murder)?
সিসিটিভিতে ধরা পড়া রোমহর্ষক খুনের ঘটনা (Howrah Golabari Murder)!

আজ, বুধবার ভোরে গোলাবাড়ি এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পিলখানা এলাকার বাসিন্দা শফিক খান, পেশায় প্রোমোটার ছিলেন। ভোরের দিকে তিনি গোলাবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় দুই যুবক তাঁর পথ আটকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের নাম মহম্মদ হারুন খান ও রোহিত (Howrah Golabari Murder)।
সিসিটিভি ফুটেজে (CCTV captured murder) দেখা যাচ্ছে, প্রথমে স্বাভাবিকভাবেই কথাবার্তা চলছিল উভয় পক্ষের মধ্যে। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায় পরিস্থিতি। কথা বলতে বলতেই একজন শফিকের পিছনে চলে যায়। এরপর খুব কাছ থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় (Point blank shooting)। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শফিক মাটিতে পড়ে যাওয়ার পরেও আততায়ীরা আরও কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা (Howrah Golabari Murder)।
আরও পড়ুন (Howrah Golabari Murder)
পরিকল্পিত খুনের আশঙ্কা, তদন্তে পুলিশ (Howrah Golabari Murder)

গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় শফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ (Golabari police investigation)। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসা সংক্রান্ত বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন হতে পারে।
তদন্তকারীদের ধারণা, অভিযুক্তরা আগে থেকেই শফিকের গতিবিধির উপর নজর রাখছিল এবং সুযোগ বুঝেই হামলা চালায়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রকাশ্য রাস্তায় এমন দুঃসাহসিক খুনের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে (Howrah Golabari Murder)।
