PM Modi Netanyahu Phone Call
PM Modi Netanyahu Phone Call

PM Modi Netanyahu Phone Call: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ছায়া, দ্রুত সংঘাত বন্ধের জন্য নেতানিয়াহুকে ফোন মোদির!

Bengal Liberty Desk, ২ মার্চ: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে কূটনৈতিক তৎপরতা বাড়াল নয়াদিল্লি। ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সামরিক অভিযানের পর তৈরি হওয়া পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল, রবিবার রাতেই জরুরি বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCS)। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত সংঘাত থামিয়ে সংলাপ ও কূটনীতির পথে ফেরার বার্তা দেন।

দিল্লি ফিরেই উচ্চপর্যায়ের বৈঠক (PM Modi Netanyahu Phone Call)

রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু ও পুদুচেরির সরকারি কর্মসূচি সেরে রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ রাজধানীতে পৌঁছন প্রধানমন্ত্রী। তারপরই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সিসিএস সদস্যদের সঙ্গে।

বৈঠকে কারা উপস্থিত ছিলেন (PM Modi Netanyahu Phone Call)?

 

সিসিএস বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি. কে. মিশ্র, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, মন্ত্রিপরিষদ সচিব টিভি সোমনাথন, বিদেশসচিব বিক্রম মিস্রী-সহ শীর্ষ প্রশাসনিক ও সামরিক কর্তারা।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারির বিমান হামলা ও পরবর্তী আঞ্চলিক উত্তেজনা যার প্রভাব একাধিক উপসাগরীয় দেশেও পড়েছে তা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা, পর্যটক ও পড়ুয়াদের চলাচল এবং বাণিজ্যিক যোগাযোগের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে। কমিটি সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশ দিয়েছে, ক্ষতিগ্রস্ত বা আটকে পড়া ভারতীয়দের সাহায্যে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে কথা, সংঘাত বন্ধের বার্তা (PM Modi Netanyahu Phone Call)

 

PM Modi Netanyahu Phone Call
PM Modi Netanyahu Phone Call

রবিবার রাতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। আলোচনায় অসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। সূত্রের খবর, দ্রুত হানাহানি বন্ধ করে আলোচনার পথে ফেরার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্টভাবে জানানো হয়েছে তেল আভিভকে।

সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা (PM Modi Netanyahu Phone Call)

 

PM Modi Netanyahu Phone Call
PM Modi Netanyahu Phone Call

ইরানের তরফে দুবাইয়ে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং হামলার নিন্দা জানান। এই কঠিন সময়ে ভারতের সংহতির আশ্বাস দিয়ে তিনি সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমিরশাহী প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সরকারি হিসাব অনুযায়ী—ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বাস করেন। এবং ইজরায়েলে ভারতীয়ের সংখ্যা ৪০ হাজারেরও বেশি। উপসাগরীয় ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মোট ভারতীয় প্রবাসীর সংখ্যা প্রায় ৯ লক্ষ।

বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশপথের বড় অংশই সীমিত বা সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দুবাই, দোহা-সহ একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ভারতীয় আটকে পড়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় অনেকে সরকারের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন (PM Modi Netanyahu Phone Call)-

Gilgit Skardu Violence 2026: ইরানে হামলার পর বিশ্বজুড়ে আগুন, গিলগিট-স্কার্দুতে অগ্নিসংযোগ ও গুলিতে মৃত্যু একাধিক

Keir Starmer on Iran-Israel: সেফ প্লেয়ারের ভূমিকায় লন্ডন, পশ্চিম এশিয়ায় সংঘাত বাড়ছে, কিন্তু যুদ্ধে নয়—কূটনীতির পথেই ব্রিটেন

কী বার্তা ভারতের (PM Modi Netanyahu Phone Call)?

PM Modi Netanyahu Phone Call
PM Modi Netanyahu Phone Call

এই সংকটময় মুহূর্তে ভারতের অবস্থান স্পষ্ট—অসামরিক মানুষের নিরাপত্তা সর্বাগ্রে, দ্রুত শত্রুতা বন্ধ, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথে ফেরা ও প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা এখনও অনিশ্চিত। তবে নয়াদিল্লি কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি সামাল দিতে তৎপর এমনটাই স্পষ্ট।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury