Iran Supreme Leader killed 2026
Bengal Liberty:
ইরানের(Iran Supreme Leader killed 2026) সাম্প্রতিক সংঘাত নতুন মাত্রা পেল একাধিক শীর্ষ ব্যক্তির মৃত্যুর খবরে। শনিবারের যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে, এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের শীর্ষ স্তরে এই আঘাত দেশটির ভেতরে ও বাইরে বড় প্রতিক্রিয়া তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্ত্রীর মৃত্যুর খবর সামনে এসেছে। খামেনেইও একই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

হামলায় নিহত খামেনেই, আহত হয়ে মৃত্যু স্ত্রীর (Iran Supreme Leader killed 2026)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শনিবারের বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর তিনি মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য যেমন, মেয়ে, নাতি, নাতনি, পুত্রবধূ এবং জামাই প্রাণ হারিয়েছেন। যদিও তাঁর স্ত্রীর মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

খামেনেইয়ের মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশের বিভিন্ন স্থানে শোকানুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ, শোকসভা ও সমাবেশের খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে ভারতও রয়েছে।
Liberation of Women: খামেনেইয়ের মৃত্যুর পর ইরানে নারী স্বাধীনতা@bengalliberty @realDonaldTrump @netanyahu #bengalliberty #DonaldTrump #BenjaminNetanyahu #Iran #IranWar #AyatollahKhamenei #IranRevolution2026 #iranwomenliberation #womenliberation #UnitedStates #Israel pic.twitter.com/iN3n0hLTAe
— Bengal Liberty (@bengalliberty1) March 2, 2026
সংঘাত ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে (Iran Supreme Leader killed 2026)
শনিবার থেকে ইজরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, খামেনেই নিহত হওয়ার ঘটনাই এই সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলেছে। এরই মধ্যে বিস্ফোরণ ও সামরিক উত্তেজনার খবর এসেছে দুবাই, বাহরাইন, এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা থেকে। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে তেহরান জানিয়েছে, তাদের পাল্টা হামলা মূলত অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে চালানো হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে এখন কূটনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে।
আরও পড়ুন :
Arafi Killed in Airstrike : খামেনেইয়ের পর আরাফি! ইরানের নেতৃত্বে টানা টার্গেটেড আঘাত? কয়েক ঘণ্টার মাথায় আরাফির নিহতের গুঞ্জনে কাঁপছে তেহরান
