Madhyamgram Fire Incident
Bengal Liberty Desk, ৪ মার্চ, কলকাতা: হোলির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। পরপর রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে স্টেশন ও বয়েজ হাই স্কুলের মাঝামাঝি থাকা একাধিক দোকানগুলিতে।
ঠিক কী ঘটেছিল (Madhyamgram Fire Incident)?

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, হোলির দুপুরে স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে আচমকাই আগুনের সূত্রপাত হয়। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে বলেই অনুমান। তারপরই সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের মিষ্টির দোকান-সহ আরও কয়েকটি দোকানে। এলাকাটিতে পরপর খাবারের দোকান থাকায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৮-১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় স্টেশন চত্বরে যথেষ্ট ভিড় ছিল। আচমকা বিস্ফোরণে দিশেহারা হয়ে পড়েন মানুষজন। আতঙ্কে শুরু হয় ছোটাছুটি। বহু মানুষ নিরাপদ দূরত্বে সরে যান। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দূর থেকেও স্পষ্ট দেখা যায়।
দমকল কর্মীদের তৎপরতা (Madhyamgram Fire Incident)

ঘটনার খবর মিলতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জোর তৎপরতা। পাশাপাশি মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে ফেলে এবং ভিড় সরিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে।
বারাসতের এসডিপিও, ডিএসপি ট্র্যাফিক-সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে, সেজন্য আশপাশের এলাকা খালি করা হয়। দমকলকর্মীরা সিলিন্ডারগুলি সরিয়ে বিস্ফোরণের ঝুঁকি কমানোর চেষ্টাও চালান। দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে (Madhyamgram Fire Incident)।
স্থানীয় কাউন্সিলর তথা পুরসভার উপপুরপ্রধান প্রকাশ রাহা ঘটনাস্থলে এসে জানান, প্রাথমিকভাবে অনুমান খাবারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে স্টেশন সংলগ্ন এলাকায় কীভাবে এত দোকান গড়ে উঠল, তা নিয়েও প্রশ্ন উঠেছে?
আরও পড়ুন (Madhyamgram Fire Incident)-
Madhyamgram Safe Home Escape Incident: মধ্যমগ্রামের সেফ হোমের তালা ভেঙে উধাও ৭ জন বাংলাদেশি মহিলা, কোথায় গেল নিরাপত্তা?
Alipore Treasury Building fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড! আলিপুরে ট্রেজারি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন
ক্ষয়ক্ষতি ও তদন্ত (Madhyamgram Fire Incident)
এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। হোলির রঙিন দিনে শেষ পর্যন্ত মধ্যমগ্রামে নেমে এল শোক ও আতঙ্কের ছায়া।
