Howrah Promoter Murder Case Arrest
Howrah Promoter Murder Case Arrest

Howrah Promoter Murder Case Arrest: কলকাতা থেকে সোজা দিল্লি, হাওড়া প্রোমোটার খুনে আট দিন পর জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার মূল পাণ্ডা হারুন-রোহিত

Bengal Liberty Desk, ৫ মার্চ: হাওড়ার পিলখানায় ভোরের আবছা আলোতে প্রোমোটার খুনের ঘটনায় ঘটনায় অবশেষে জালে মূল দুই অভিযুক্ত। আজ, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির জামা মসজিদ সংলগ্ন এলাকা থেকে হারুন খান ও রোহিত হোসেনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দল। সিসিটিভি ফুটেজে এই দু’জনকেই ২৭ বছর বয়সি প্রোমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে দেখা গিয়েছিল। ট্রানজিট রিমান্ডে আজই তাদের কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে (Howrah Promoter Murder Case Arrest)।

দিল্লিতে নাটকীয় অভিযান (Howrah Promoter Murder Case Arrest)!

Howrah Promoter Murder Case Arrest
Howrah Promoter Murder Case Arrest

গত ২৫ ফেব্রুয়ারি পিলখানায় এই খুনের ঘটনার পর থেকেই ফেরার ছিল হারুন ও রোহিত। পুলিশ তদন্তে জানতে পারে, ঘটনার পর তারা কলকাতা থেকে পালিয়ে বিহারে গিয়েছিলেন। সেখান থেকে দিল্লি পালিয়ে যান। মোবাইলের টাওয়ার লোকেশন ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হাওড়া পুলিশের গোয়েন্দারা দিল্লির একটি গোপন আস্তানার হদিস পান। এরপরই দিল্লি পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়।

ঘটনার নেপথ্যে পুরোনো শত্রুতা ও টাকার লেনদেন (Howrah Promoter Murder Case Arrest)!

Howrah Promoter Murder Case Arrest
Howrah Promoter Murder Case Arrest

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের মূলে রয়েছে ব্যবসায়িক শত্রুতা এবং আড়াই লক্ষ টাকার একটি লেনদেনের বিবাদ। নিহতের পরিবারের অভিযোগ, হারুন ও তার দলবল শফিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল এবং তা দিতে অস্বীকার করাতেই এই খুন। উল্লেখ্য, এই মামলায় আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল, যারা অভিযুক্তদের পালাতে এবং আশ্রয় দিতে সাহায্য করেছিল। ধৃতরা হলেন ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল ওরফে রিঙ্কু, যিনি কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা, ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেন, যারা বউবাজার এলাকার বাসিন্দা।

আরও পড়ুন (Howrah Promoter Murder Case Arrest)-

Howrah Shootout Case CID: হাওড়া শ্যুটআউট-কাণ্ডে তদন্তভার নিল সিআইডি, উদ্ধার জোড়া আগ্নেয়াস্ত্র, হারুন-রোহিতকে খুঁজে পেল তদন্তকারীরা?

3 Arrested in Howrah Shootout Case: হাওড়া শ্যুটআউট-কাণ্ডে গ্রেফতার ৩, মূল অভিযুক্ত হারুন-রোহিতকে খুঁজে পেল পুলিশ?

Howrah Promoter Murder Case Arrest
Howrah Promoter Murder Case Arrest

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের মধ্যে একজনকে জেরা করে গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার গভীর রাতে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূল দুই অভিযুক্ত ধরা পড়ায় এখন এই খুনের পিছনে অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ (Howrah Promoter Murder Case Arrest)।

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury