Probashe ghor konna vlog controversy
Bengal liberty, ৭ মার্চ :
শাশুড়ির মৃত্যুতে ভ্লগ! এও সম্ভব (Probashe ghor konna vlog controversy)? সম্প্রতি এই ভ্লগ ঘিরে তীব্র নিন্দার শিকার হলেন ‘ প্রবাসী ঘর কন্যা ‘ (Probashe ghor konna vlog controversy)। বিশ্ব জুড়ে প্রায় সকলের কাছেই অত্যন্ত পরিচিত এবং আদুরে ‘ প্রবাসে ঘর কন্যা’র মহুয়া গঙ্গোপাধ্যায়। কিন্তু শাশুড়ির মৃত্যুতে ভ্লগ বানিয়ে তুমুল কটাক্ষর শিকার হচ্ছেন তিনি। পরিবারের এমন দুঃসময়ে এমন ভ্লগ বানানোর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বিতর্কের সূত্রপাত (Probashe ghor konna vlog controversy)
শাশুড়ির মৃত্যুর পরে সুদূর আমেরিকা থেকে হালিশহরে পাড়ি দেন মহুয়া। তারপর দাহ কার্য থেকে মৃত্যুর পরের দিন সকালের কর্ম কার্য সব কিছু নিয়েই একটি ভ্লগ ভিডিও বানান। সেই ভ্লগ তার ইউটিউব চ্যানেল ‘ প্রবাসে ঘর কন্যার পেজ থেকে পোস্ট হতেই শুরু হয় তুমুল বিতর্ক। তার এমন আচরণে ক্ষুব্ধ তার অনুরাগীরা। কমেন্টে ভরে গেছে নিন্দার ঝড়। কেউ লিখেছেন, ” টাকা কামাতে মরা মানুষ কেও ছাড়বেন না। ” আবার কারোর মতে, ” মানিক বাবু( মহুয়ার স্বামী ) মুখে হালকা হাসি বুঝিয়ে দিচ্ছে তার ওপর দিয়ে কী চলছে!” সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে এতো কাঁটা ছেড়া হওয়ার পর মহুয়া জানিয়েছেন, “যে তিনি নিজেও স্বীকার করেছেন এই ভিডিওর ক্ষেত্রে মনিটাইজেশনের উপায় তিনি জানেন না, তাই খানিক বাধ্য হয়েই এভাবেই ভিডিও ছাড়তে হয়েছে তাকে। ”

প্রবাসে ঘর কন্যা মহুয়া (Probashe ghor konna vlog controversy)
হালি শহরের মেয়ে মহুয়া। মেদিনীপুর মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন তিনি। স্বামী সন্তানদের নিয়ে থাকেন সুদূর আমেরিকায়। সেখানে থেকেই তার নিত্য দিনের সমস্ত কার্যকলাপ তুলে ধরতেন ভ্লগয়িং এর মাধ্যমে। তার মিষ্টি কথা দিয়েই জয় করেছেন বহু মানুষের মন।
Koel Mallick: রাজ্যসভার প্রার্থী নমিনেশন তুলতে এলেন অভিনেত্রী কোয়েল মল্লিক@bengalliberty @YourKoel @MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @BJP4India #bengalliberty #koelmallick #TMC #mamatabanerjee #suvenduadhikari #BJP #WestbengalElection2026 #WestBengal pic.twitter.com/Vm5UF0xcMR
— Bengal Liberty (@bengalliberty1) March 5, 2026
কিন্তু সম্প্রতি একটি ভ্লগ পোস্ট করেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার।
