Modi masterstroke
Bengal Liberty, কলকাতা ১৪ মার্চ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রতিদিন নিত্য নতুন রূপ ধারণ করছে। হামলা-পাল্টা হামলার আবহে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগার। তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাল দেখা দিয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi masterstroke ) ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের জুটি আবারও কামাল করে দেখালেন। কূটনৈতিক চালেই বাজিমাত করল মোদি সরকার। ইরান, ইজরায়েল ও আমেরিকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতীয় পতাকাবাহী ‘শিবালিক’ নামক জাহাজটি প্রায় ৪০,০০০ থেকে ৫৪,০০০ মেট্রিক টন রান্নার গ্যাস নিয়ে হরমুজ প্রণালী খুব সহজেই অতিক্রম করেছে (Modi masterstroke )। কিন্তু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন তারা? আসুন দেখে নেওয়া যাক।

কূটনৈতিক সাফল্য (Modi masterstroke )
গত বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে ভারতীয় জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার করার অনুমতি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের রাষ্ট্রপতি ডঃ মাসুদ পেজেশকিয়ানের মধ্যেও কথোপকথন হয়। ভারতের সমস্যার কথা বিস্তারিতভাবে ইরানের সামনে তুলে ধরা হয়। তারপরেই আসে সফলতা। যেখানে অন্য দেশগুলো যুদ্ধ ছাড়া কোনো বিকল্প দেখতে পাচ্ছে না, সেখানে কেন্দ্রের মোদি সরকার কূটনৈতিক চাল দিয়েই জয় ছিনিয়ে নিল।

নৌবাহিনীর পাহারা (Modi masterstroke)
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্যাস ট্যাঙ্কারটিকে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে এসেছে। জানা যাচ্ছে, ‘শিবালিক’-এর পর ‘নন্দ দেবী’ নামে আরেকটি এলপিজি-বাহী জাহাজ একইভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
Iran vs Israel: মুহূর্মুহু হামলার পর চরম ক্ষতিগ্রস্থ ইরান@bengalliberty @realDonaldTrump @netanyahu #bengalliberty #DonaldTrump #benjaminnetanyahu #IranIsraelWar #Irán #Israel #Israël #IranIsraelConflict #IranWar #UnitedStates pic.twitter.com/zcnF9qzUx3
— Bengal Liberty (@bengalliberty1) March 13, 2026
এই খবর সাধারণ মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও দূর করবে, তাতে কোনও সন্দেহ নেই। এখন দেখার বিষয়, মোদি ও জয়শঙ্কর জুটি আগামীতে আর কী কী সমস্যার সমাধান করেন।

