CPM Candidate List WB
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আজ, সোমবার সিপিএমের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী তালিকা প্রকাশ করবেন (CPM Candidate List WB)।
ঐক্যের পথে বামফ্রন্ট ও নকশালপন্থী লিবারেশন (CPM Candidate List WB)

বামফ্রন্টের বাইরে বৃহত্তর বাম ঐক্যকে সামনে রেখে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে CPI (M-L) লিবারেশন। জানা যাচ্ছে, রাজ্যের ১০টি বিধানসভা কেন্দ্র থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাঁসিদেওয়া, নৈহাটি থেকে লিবারেশনের তরফে প্রার্থী দেওয়া হবে বলে খবর। আলিমুদ্দিন সূত্রে খবর, তালিকার প্রথম অংশ আজ প্রকাশ করা হবে। যেখানে ISF-এর জন্য ৩০-৪০টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। পাশাপাশি, বামফ্রন্ট অন্তর্ভুক্ত আরও অন্যান্য দলের প্রার্থীর নামও আজ ঘোষণা করা হবে। এই আবহে, ফ্রন্ট বহির্ভূত দল হিসাবে নকশালবাদী পার্টি অর্থাৎ, লিবারেশনের সঙ্গে ফ্রন্টের আসন সমঝোতা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন (CPM Candidate List WB)-
জোটের জটে বামফ্রন্ট, (Left Front-Forward Bloc Alliance) ISF-কে আসন ছাড়া নিয়ে ফরওয়ার্ড ব্লকের ‘বিদ্রোহ’!
বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু
সিপিএমের প্রার্থী তালিকায় চমক (CPM Candidate List WB)
আলিমুদ্দিন সূত্রে খবর, যাদবপুরে লড়তে পারেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। উত্তর দমদমে সিপিএমের প্রার্থী হতে পারেন দীপ্সিতা ধর। উত্তরপাড়ায় ইতিমধ্যেই জনসংযোগে ব্যস্ত মীনাক্ষী মুখোপাধ্যায়। ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী করা হতে পারে মীনাক্ষীকে। পানিহাটিতে লড়তে পারেন কলতান দাশগুপ্ত। দমদমে সিপিএম প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন ময়ূখ বিশ্বাস। কামারহাটিতে লড়তে পারেন মানস মুখোপাধ্যায়, বরানগরে সায়নদীপ মিত্র। রাজারহাট-নিউটাউনে লড়তে পারেন সপ্তর্ষি দেব, খড়দহে প্রার্থী হতে পারেন দেবজ্যোতি দাস (CPM Candidate List WB)।
