Sujoy Ghosh gets relief in Court
Bengal Liberty, ২০ মার্চ ২০২৬ :
অবশেষে স্বস্তি সুজয় ঘোষ-এর(Sujoy Ghosh gets relief in Court) । বহু বছর ধরে চলা কপিরাইট মামলা থেকে শেষমেশ রেহাই পেলেন জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালক। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে প্রধান বিচারপতি আলোক আরেদে এবং বিচারপতি পামিদিঘান্টামের বেঞ্চে হাসি ফিরল সুজয় ঘোষের মুখে।
কোর্টের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, সুজয় ঘোষের সিনেমা ‘কাহানি ২’-এর গল্প একটি মৌলিক গল্প এবং ‘সবক’ সিনেমার গল্পের থেকে সম্পূর্ণ আলাদা। লেখক উমেশ প্রসাদ মেহতা গল্প চুরির অভিযোগে পরিচালক সুজয় ঘোষের বিরুদ্ধে কপিরাইট আইন ১৯৫৭-এর ৬৩ ধারায় মামলা দায়ের করেছিলেন। কিন্তু কোনো সঠিক প্রমাণ না থাকায় আদালত সুজয় ঘোষের পক্ষেই রায় দেয়।

ঘটনার সূত্রপাত (Sujoy Ghosh gets relief in Court):
এই ঘটনার শুরু ২০১৫ সালে, যখন লেখক উমেশ প্রসাদ মেহতা তার গল্প ‘সবক’ পরিচালক সুজয় ঘোষের কাছে রেজিস্ট্রেশনের জন্য নিয়ে আসেন, সেই সময় সুজয় তার নতুন সিনেমা ‘কাহানি’-র দ্বিতীয় ভাগ ‘কাহানি ২’-এর গল্প নিয়ে কাজ করছিলেন।
‘কাহানি ২’ মুক্তির পরেই বিতর্কের শুরু হয়। উমেশ মেহতা অভিযোগ করেন, তার গল্প ‘ সবক ‘ এর সঙ্গে ‘কাহানি ২’-এর অনেকটাই মিল রয়েছে এবং সুজয় তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে সুজয়ের দাবি, ‘কাহানি ১’-এর সাফল্যের পরই তিনি ২০১২ সালে ‘কাহানি ২’-এর গল্প লেখেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

Suvendu ভবানীপুরে প্রচারের প্রথম দিনেই বোল্ড আউট করলেন পুলিশমন্ত্রীকে | West Bengal Election | Bengal Liberty@SuvenduWB #suvenduadhikari #bjpwestbengal #WestBengalElection #electionnews #BengalLiberty pic.twitter.com/J5ED7hTmBy
— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
এই অভিযোগ নতুন না (Sujoy Ghosh gets relief in Court):
দীর্ঘ বহু বছর মামলা চলার পর শেষমেশ নিষ্পত্তি হলেও বিতর্ক থামেনি। এর আগেও বহুবার অভিযোগ উঠেছে যে সুজয় ঘোষের সিনেমাগুলির সঙ্গে কোরিয়ান সিনেমার মিল পাওয়া গেছে—যেমন অমিতাভ বচ্চন অভিনীত ‘বদলা’, ‘তিন’ বা কারিনা কাপুর অভিনীত ‘জানে জান’।
এই বছরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-এর বড় বাজেটের ছবি ‘কিং’। সেই ছবির গল্পও লিখেছেন সুজয় ঘোষ। শোনা যাচ্ছে, ছবির মূল প্লট ‘লিওন’ সিনেমা থেকে অনুপ্রাণিত। এবার দেখার, অনুপ্রেরণার নাম করে ‘কিং’ ও ‘লিওন’-এর মধ্যে কতটা মিল থাকে তার সঙ্গে আবার কি কোনো নতুন বিতর্কে জড়াবেন বাঙালি এই পরিচালক।
আরও পড়ুন :
Social media controversy: ‘থ্রিসাম’ করতে বাধ্য করা হতো! সুস্মিতার অভিযোগে নতুন মোড়, আইনি পথে সব্যসাচী! মিডলম্যান কী সায়ক?
