Huma Qureshi Eid
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: রমজান শেষে খুশির ঈদে মেতে গোটা দেশ। সেরকমই ঈদের দিনে নিজের খুশির মুহুর্ত, ছোটবেলার স্মৃতি ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষ্যৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর কাছে ঈদ হল প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়া, পুরোনো স্মৃতি রোমন্থন এবং জীবনের ছোট ছোট প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এক বিশেষ মুহূর্ত (Huma Qureshi Eid)।
স্মৃতির পাতায় ঈদের দিনগুলি (Huma Qureshi Eid)

নিজের ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করে হুমা জানান, তাঁর কাছে ঈদের সবচেয়ে আনন্দদায়ক স্মৃতিগুলো জড়িয়ে আছে কলেজ জীবনের সঙ্গে। তিনি বলেন, “আমি বাড়ি ফিরতে দেরি করেছিলাম, এসে দেখি আমার ১৭ জন বান্ধবী অলরেডি বাড়িতে হাজির। খাবার সব ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তাতে কারও কিছু যায় আসেনি। আমরা শুধু বসে ঠান্ডা খাবার—বিরিয়ানি, কোরমা—খেয়েছিলাম। আর মা আমাদের উপর অনবরত চিৎকার করে যাচ্ছিলেন।” সেই আনন্দদায়ক মুহুর্তগুলোই তাঁর কাছে ঈদের আসল সার্থকতা।
এবছর নিজের বাড়িতেই ঈদের উৎসব পালন করছেন অভিনেত্রী হুমা কুরেশি। ঈদ তার কাছে কী অর্থ বহন করে, সে প্রসঙ্গে হুমা বলেন, “বন্ধু, পরিবার, চারপাশের মানুষ, নিজের সম্প্রদায় এবং সম্ভবত আপনার চেয়ে কম সুবিধাপ্রাপ্ত মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া। তিনি আরও বলেন, রমজান মানেই হল বন্ধু, পরিবার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। কুরেশি পরিবারের দরজা সবসময়ই বন্ধুদের জন্য খোলা থাকে। হুমার কথায়, “আমার এমন অনেক বন্ধু আছে যাদের আলাদা করে দাওয়াত দিতে হয় না। ঈদের দিন তারা ঠিক চলে আসে মায়ের হাতের রান্নার টানে।”
ছোটবেলায় ঈদ মানেই ছিল ঈদি (Huma Qureshi Eid)

ছোটবেলায় হুমার কাছে ঈদের পোশাক-পরিচ্ছদ একটা গুরুতর ব্যাপার ছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, “ছোট বেলায় নতুন পোশাক – সালোয়ার কামিজ পড়বেন? নাকি লেহেঙ্গা? – তাই নিয়ে চলত দীর্ঘ আলোচনা। তারপর আসত ঈদের অন্যতম আকর্ষণ – ঈদি। নামাজের পর আমরা সব চাচাতো ভাইবোনেরা এক লাইনে দাঁড়িয়ে প্রত্যেক বড়দের কাছ থেকে টাকা নিতাম। তারপর আবার চুপিচুপি ভেতরে ঢোকার চেষ্টা করতাম। দিনটা শেষ হতো গণনা, তুলনা এবং অবশ্যই, চকলেট দিয়ে।”
আরও পড়ুন (Huma Qureshi Eid)-
Mamata Banerjee Eid: ঈদের শুভেচ্ছার থেকেও রাজনৈতিক বার্তা বড়! SIR নিয়ে রেড রোডে মোদি-বিজেপিকে নিশানা করে বোঝালেন মমতা
খুশির ঈদ ২০২৬(Eid 2026): মধ্যপ্রাচ্যে শুরু চাঁদ দেখার প্রস্তুতি, ভারতে কবে উদযাপিত হবে পবিত্র উৎসব?
অভিনেত্রীর ভাই সাকিব সেলিমকে ছাড়া হুমার ঈদের স্মৃতি অসম্পূর্ণ। তিনি বলেন, “আমার মনে আছে ওর টাকা চুরি করার কথা! চকলেট নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো, কারণ ও চকলেটগুলো জমিয়ে রাখত আর আমি আমারটা শেষ করে ফেলতাম।” তিনি অকপটে স্বীকার করেন যে, রান্না করা তার বিশেষ দক্ষতা নয়, মুচকি হেসে বলেন “দুর্ভাগ্যবশত, আমি ভালো বিরিয়ানি বানানো শিখিনি, কিন্তু আমি অবশ্যই জানি কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় এবং কীভাবে তার কদর করতে হয়! সেটাও একটা শিল্প।”
