Eid 2026
Bengal Liberty, ২০ মার্চ :
রমজান মাসের শেষ দিন আজ। এরপরেই পালিত হবে ঈদ – উল – ফিতর(Eid 2026) । ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমির শাহী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শাওয়াল মাসের চাঁদ দেখার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইসলামি চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তবেই ইদ উদযাপিত হয়। কিন্তু ভারতে কবে পালিত হবে ঈদ? কোন সময়ে দেখা যাবে ঈদের পবিত্র চাঁদ?- এই অপেক্ষাতেই দিন গুনছেন সকলে।

ভারতে খুশির ঈদ কবে? (Eid 2026)
ভারতে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। পবিত্র রমজান মাস শেষের পথে। এখন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অপেক্ষা শাওয়াল মাসের বাঁকা চাঁদের, যা বয়ে আনবে খুশির ঈদ। ২০২৬ সালের ইদ-উল-ফিতর ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ২০ মার্চ পালিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

রাজধানী দিল্লিতে শুক্রবার দেখা যেতে পারে ঈদের চাঁদ? (Eid 2026)
ঈদকে কেন্দ্র করে ভারতের রাজধানী সহ বিভিন্ন প্রান্তে এখন খুশির আমেজ! ভারতের রাজধানী দিল্লিতে কবে দেখা যাবে ঈদের চাঁদ? – এই প্রসঙ্গে মৌসম ভবন ও জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ২০ মার্চ অর্থাৎ আজ সন্ধ্যায় দিল্লির এনসিআরে, আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

https://t.co/g6mfuZ9AmQ https://t.co/4TTUHXvo1t
— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
ঈদের দিনক্ষণের সঠিক সময় (Eid 2026):
ইসলামি নিয়ম অনুযায়ী, শুক্রবার যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে শুক্রবার দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সেক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে অর্থাৎ ২১ মার্চ, শনিবার উদযাপিত হবে।
ভারতে পবিত্র রমজান মাস একদম শেষ ধাপে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সিয়াম বা পবিত্র রোজার মাস কাটিয়ে এখন দেশজুড়ে খুশির ঈদের অপেক্ষা। তবে ঈদ ঠিক কবে পালিত হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
আরও পড়ুন :
Eid Celebration in War-Torn: যুদ্ধের ধ্বংসস্তূপে ইদের হাসি, মৃত্যুভয়ের মাঝেও জীবনের জয়গান
