Humayun files case in HC
Bengal Liberty Desk, ২৫ মার্চ, কলকাতা: এবার সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে ঘিরে গড়ে উঠতে চলেছে নতুন জোট রাজনীতি। সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীরের নেতৃত্বে গড়া আম জনতা উন্নয়ন পার্টি এবার হাত মেলাতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন অর্থাৎ মিমের সঙ্গে।
১ এপ্রিল বড় সভা (AIMIM Humayun Kabir Alliance)

আগামী ১ এপ্রিল বহরমপুরে যৌথ সভার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, ওই সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু একটি সভাতেই থেমে থাকছে না পরিকল্পনা, যৌথভাবে আরও ২০টি সভা হবে আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে করার কথাও জানিয়েছেন হুমায়ুন। এই সভাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।
কলকাতায় বৈঠক (AIMIM Humayun Kabir Alliance)
আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মেলানোর পরেই হুমায়ুন কবীরের সঙ্গে কলকাতায় পৌঁছেছেন আসাদউদ্দিন ওয়েইসি। জানা গিয়েছে, আজ, বুধবার এই দুই দলের মধ্যে আনুষ্ঠানিক জোট ঘোষণার কথা রয়েছে। এই জোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
তৃণমূলকে নিশানা ওয়েইসির (AIMIM Humayun Kabir Alliance)
কলকাতায় এসে সরাসরি শাসকদলকে আক্রমণ শানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর অভিযোগ, সংখ্যালঘুদের উন্নয়নের নামে শুধুই রাজনীতি করছে তৃণমূল। ওয়েইসি দাবি করেন, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হয়নি, বরং বঞ্চনার রাজনীতি চলছে। পাশাপাশি, ওবিসি শংসাপত্র বাতিলের প্রসঙ্গ টেনে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, সংখ্যালঘু নেতৃত্বকে শক্তিশালী করাই এই জোটের মূল লক্ষ্য।
নতুন জোটে ভোটের অঙ্ক কষা শুরু (AIMIM Humayun Kabir Alliance)
‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠনের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল হুমায়ুন কবীরের পরবর্তী পদক্ষেপ নিয়ে। এবার মিমের সঙ্গে জোটের মাধ্যমে সেই জল্পনায় সিলমোহর পড়তে চলেছে।
আরও পড়ুন-
Humayun Kabir: ডবল আসনে লড়াইয়ে হুমায়ুন কবীর, ১৪৯ প্রার্থী ঘোষণা করে ভোটে চমক! ভবানীপুর-নন্দীগ্রামে কারা লড়বেন?
Humayun Kabir AIMIM: ‘ওয়েইসি সাহেব আমার বড় ভাই, ওঁর সিদ্ধান্তই শেষ কথা’, জোট নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে এই জোট প্রায় ১৮২টি আসনে প্রার্থী দিতে পারে। গত রবিবার মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় পার্টি অফিস থেকে মাত্র ১৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর। প্রার্থীর নাম ঘোষণা করে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে তিনি শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপি— উভয় শিবিরের ভোটব্যাঙ্কেই থাবা বসাতে প্রস্তুত। এমনকী ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী দিয়েছে হুমায়ুনের দল। ফলে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে এই নতুন সমীকরণ রাজ্যের নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।
