PM-CMs Meeting
Bengal Liberty, ২৭ মার্চ :
পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের প্রস্তুতি খতিয়ে দেখতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (PM-CMs Meeting ) সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী (PM-CMs Meeting) স্পষ্ট করে দেন যে, ‘টিম ইন্ডিয়া’ হিসেবে একজোট হয়ে কাজ করলে ভারত যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে ।

সরকারের অগ্রাধিকার ও নির্দেশিকা (PM-CMs Meeting)
বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্যগুলি তুলে ধরেন। তিনি জানান,’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার’।
রাজ্যগুলোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ
কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ- নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। মজুতদারি বা মুনাফাখোরি রুখতে রাজ্যগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
কৃষি ও সার বণ্টন- কৃষি খাতের জন্য আগাম পরিকল্পনার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারের মজুত ও বণ্টনের ওপর কড়া নজরদারি রাখতে হবে।
সমন্বয় বৃদ্ধি- যেকোনো দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে শক্তিশালী সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সীমান্ত ও উপকূলবর্তী রাজ্য- নৌ-চলাচল, সামুদ্রিক কার্যক্রম এবং জরুরি পণ্য সরবরাহের ক্ষেত্রে সীমান্ত ও উপকূলীয় রাজ্যগুলোকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গুজব ছড়ানো নিয়ে সতর্কতা- বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি সাধারণ মানুষের কাছে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মুখ্যমন্ত্রীদের আশ্বাস (PM-CMs Meeting)
বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা সত্ত্বেও জ্বালানি তেলের ওপর আবগারি শুল্ক হ্রাস এবং রাজ্যগুলিতে বাণিজ্যিক এলপিজি (LPG) বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন।
Suvendu Adhikari Nandigram: তৃণমূল শিবিরে বড়সড় ধস | Bengal Liberty
👉 https://t.co/Q6hLnQOrMf@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #Nandigram #bjpwestbengal #BJPNEWS #BengalLiberty— Bengal Liberty (@bengalliberty1) March 27, 2026
মুখ্যমন্ত্রীরা কেন্দ্রকে আশ্বস্ত করে জানান- বর্তমানে রাজ্যগুলোতে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত জোগান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।জাতীয় স্বার্থে এবং সংকট মোকাবিলায় রাজ্যগুলো কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন :
Gen Z politics Nepal election: নেপালে ‘বালেন’ ঝড়: র্যাপার থেকে কি এবার প্রধানমন্ত্রীর কুর্সিতে? জেন-জি ঝড়ে খড়কুটোর মতো উড়ল পুরনো
