West Bengal voter list
Bengal Liberty, Kolkata:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা ও উদ্বেগ West Bengal voter list। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে অতিরিক্ত ভোটার তালিকা। শনিবার ও রবিবারের পর এবার প্রকাশিত হলো চতুর্থ অতিরিক্ত তালিকা। নতুন তালিকায় প্রায় ২ লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে। তবে ‘বিবেচনাধীন’ তালিকা থেকে ঠিক কতজনের নাম বাদ পড়েছে, সেই তথ্য এখনও স্পষ্ট করেনি কমিশন। ফলে স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ভোটার তালিকা সংশোধনের এই বিশাল প্রক্রিয়া চলছে । প্রায় ৭০৫ জন বিচারক কাজ করে যাচ্ছেন পেন্ডিং তালিকার যাচাইয়ে। ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষের বেশি নাম ‘বিবেচনাধীন’ ছিল, যা এখন ধাপে ধাপে নিষ্পত্তি হচ্ছে।

নিষ্পত্তির ধাপচিত্র West Bengal voter list
২৩ মার্চ প্রকাশিত হয়েছিল প্রথম অতিরিক্ত তালিকা , প্রায় ২৭ লক্ষ নাম নিষ্পত্তি। দ্বিতীয় ও তৃতীয় তালিকা প্রকাশিত হয়েছিল, সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৭–৩৮ লক্ষ । চতুর্থ তালিকায় নতুন সংযোজন ২ লক্ষ, কিন্তু বাদ পড়ার হার নিয়ে জল্পনা তৈরী হয়। কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সূত্রের দাবি, যাচাই হওয়া আবেদনগুলির মধ্যে প্রায় ৪০–৪৫ শতাংশ নাম বাতিল হচ্ছে। এই হার বজায় থাকলে লক্ষ লক্ষ ভোটার ভোটাধিকার হারাতে পারেন।
মোট ভোটার সংখ্যায় বড় প্রভাবের আশঙ্কা
পরিসংখ্যান বলছে—
শুরুতে ভোটার সংখ্যা বাদ পড়েছিল প্রায় ৭.৬৬ কোটি, যেখানে প্রথম ধাপে বাদ পড়েছিল ৫৮ লক্ষের বেশি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট বাদ পড়েছিল প্রায় ৬৩ লক্ষ, সম্ভাব্য মোট বাদ পড়েছে ৮০ লক্ষ ছাড়িয়ে ১ কোটির কাছাকাছি। ফলে চূড়ান্ত ভোটার সংখ্যা নেমে আসতে পারে প্রায় ৬.৮০ কোটির আশেপাশে।
সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা
কাদের নাম বৈধ থাকছে আর কাদের নাম চূড়ান্তভাবে বাদ যাচ্ছে—এই বিষয়টি স্পষ্ট না হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই পরিস্থিতি রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনের এই বৃহৎ প্রক্রিয়া একদিকে যেমন স্বচ্ছতা আনার দাবি করছে, অন্যদিকে তেমনই নতুন করে প্রশ্ন তুলছে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে। এখন নজর, চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।
