Alipore Kalighat FIR
Bengal Liberty, ৩ এপ্রিল :
শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে ঘিরে কলকাতায় তৈরি হওয়া অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ (Alipore Kalighat FIR)। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে আলিপুর ও কালীঘাট থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। অভিযোগ, মনোনয়ন জমার সময় সার্ভে বিল্ডিংয়ের বাইরে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বেআইনি জমায়েত, বিক্ষোভ ও মাইক বাজানোয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। পাশাপাশি, কালীঘাট এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি স্লোগান ঘিরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার জেরেই উভয় পক্ষের অজ্ঞাতপরিচয় সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ (Alipore Kalighat FIR)।

অভিযোগের কারণ (Alipore Kalighat FIR)
নির্বাচন কমিশনের অভিযোগ, পুলিশের বাধা সত্ত্বেও সার্ভে বিল্ডিংয়ের বাইরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইক বাজানো হয়। কমিশন জানায়, ওই এলাকায় আগে থেকেই শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল, তবুও বিনা অনুমতিতে সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। এছাড়াও, কালীঘাটে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর রোড শোকে ঘিরে তৃণমূলের বিক্ষোভের ঘটনাতেও আপত্তি জানিয়েছে কমিশন। এই দুই ঘটনার ভিত্তিতে আলিপুর ও কালীঘাট থানায় পৃথকভাবে এফআইআর দায়ের করা হয়েছে। মূলত, একটি রাজনৈতিক দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও অন্য দল কীভাবে সেখানে জমায়েত করল? কেন উচ্চস্বরে মাইক বাজানো হল? এই প্রশ্নগুলিকেই সামনে রেখে অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন।

ঘটনার সূত্রপাত (Alipore Kalighat FIR)
গতকাল, বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গে সন্তোষ পাঠক, স্বপন দাসগুপ্ত-সহ মোট চার প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। সেই সময়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি এলাকায় মিছিল পৌঁছাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন
Mamata র ‘গড়ে’ নিরাপত্তার অভাব বোধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah | Bengal Liberty@SuvenduWB @AmitShah @BJP4Bengal @BJP4India #amitshahofficial #SuvenduAdhikari #bjpwestbengal #BengalLiberty pic.twitter.com/hW0Vv8C3kv
— Bengal Liberty (@bengalliberty1) April 2, 2026
করা হয় বিশাল পুলিশ বাহিনী, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সাউথও। কালীঘাট এলাকায় পৌঁছনোর সময় তৃণমূল ও বিজেপি-দুই পক্ষই পাল্টা স্লোগান দিতে থাকে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অমিত শাহ ও শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। অতঃপর নির্বাচন কমিশনের অভিযোগে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ।

