Talsari Shooting Incident
Bengal Liberty, Kolkata:
গত ২৯ মার্চ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর (Rahul death controversy) মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। তালসারির ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন উঠছে, আর তার মাঝেই আইনি পদক্ষেপ নিয়ে সামনে এলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর দায়ের করা এফআইআর ঘিরে চাপে পড়েছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর প্রযোজনা সংস্থা (Rahul death controversy)।

লীনা বনাম টলিউড (Rahul death controversy)
রিজেন্ট পার্ক পুলিশ থানায় ধরা পড়ল এক ঐক্যবদ্ধ ছবি। রাহুলের স্ত্রী তথা তাঁর প্রথম ছবির অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করলেন। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, সৌরভ দাস ও দর্শনা বণিক। সবাই সত্য জানতে চান। রাহুলের সঙ্গে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল, তা যেন আর কারও সঙ্গে না ঘটে আর রাহুলের যেন ন্যায্য বিচার হয় এই দাবি নিয়েই সরব টলিউড ইন্ডাস্ট্রির একাংশ।

প্রশ্নের মুখে প্রযোজনা সংস্থা (Rahul death controversy)
ঘটনার পর একাধিক গুরুতর প্রশ্ন সামনে এসেছে, যা এখন তদন্তের কেন্দ্রে—শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি?,প্রশাসনিক অনুমতি ছাড়া কীভাবে শুটিং হল?,কেন ঘটনার দায় একতরফাভাবে রাহুলের ওপর চাপানো হচ্ছে? এবং প্রযোজক, পরিচালক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের বক্তব্যে অসঙ্গতি কেন? এই প্রশ্নগুলিই এখন তদন্তের গতিপথ নির্ধারণ করছে।

চাপে লীনা, থমকে শুটিং (Rahul death controversy)
এফআইআরের পর বড় ধাক্কা খেয়েছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। সংস্থার চলতি একাধিক প্রজেক্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা ইতিমধ্যেই শেষ করে দেওয়া হয়েছে। পাশাপাশি চিরসখা এবং কনে দেখা আলো-র শুটিংও বন্ধ রয়েছে। ফলে এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত বহু কলাকুশলী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
Madhabi reaction on Rahul death: শুটিংয়ে নিরাপত্তার অভাব ও রাহুলের স্মৃতি | Bengal Liberty
👉 https://t.co/RlYlj6Lllk#tollywoodactress #bengaliactress #RahulArunodayBanerjee #RahulBanerjee #BengalLiberty pic.twitter.com/4bDrJXMD50— Bengal Liberty (@bengalliberty1) April 2, 2026
একটাই স্লোগান: ‘Justice for Rahul’ (Rahul death controversy)
টলিপাড়ার একাংশ থেকে সাধারণ মানুষ সবার কণ্ঠে এখন একটাই স্লোগান, Justice for Rahul। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায়, সর্বত্রই এই দাবিতে সরব প্রতিবাদ। এই আন্দোলন কতদূর গড়ায় এবং তদন্তের মাধ্যমে কী সত্য সামনে আসে, এখন সেদিকেই নজর গোটা ইন্ডাস্ট্রির।
