Sonu Nigam house
Bengal liberty desk, kolkata:
বলিউডের সঙ্গীত জগতের দুই মেরু তাঁরা Sonu Nigam house। একজন টেকনিক্যাল উৎকর্ষে অনন্য, অন্যজন আবেগের জাদুতে অপ্রতিদ্বন্দ্বী। সোনু নিগম এবং অরিজিৎ সিং। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বর্ষীয়ান গায়ক সোনু নিগমের বাড়িতে হাজির হয়েছিলেন আজকের ‘মেলোডি কিং’ অরিজিৎ সিং। দুই মহাতারকার এই মহামিলনের ছবি সমাজমাধ্যমে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল।

প্রিয় অনুজকে চুমু সোনুর Sonu Nigam house
সোনু নিগম নিজেই এই সাক্ষাতের মিষ্টি মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, পরম স্নেহে অরিজিতের কপালে চুমু খাচ্ছেন সোনু। তিনি লিখেছেন, “ও জানে আমি ওকে কতটা ভালোবাসি। ওঁর কেরিয়ারের শুরু থেকেই আমি ওঁর জন্য গর্বিত।” আদতে ১৩ জানুয়ারি ২০২৬-এ এই সাক্ষাৎ হয়েছিল, যা এখন ‘থ্রোব্যাক’ হিসেবে সোনু প্রকাশ করেছেন।

অরিজিৎ – এর বিশেষ উপহার Sonu Nigam house
খালি হাতে বড় দাদার বাড়ি যাননি অরিজিৎ। জিয়াগঞ্জের মাটির ছেলে সোনুর জন্য নিয়ে গিয়েছিলেন একটি সুন্দর গাছ। সোনু জানিয়েছেন, অরিজিতের দেওয়া সেই গাছটি এখন তাঁর বাড়ির ঠাকুরঘরের শোভা বাড়াচ্ছে। আড্ডায় হাজির ছিলেন সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব এবং ‘ম্যাজিক’। শাশ্বত সেখানে শিস দিয়ে শুনিয়েছেন তাঁর বিখ্যাত ‘শুনা শুনা’ গানটি।
অবসরের আবহে জল্পনা:
এই সাক্ষাতের গুরুত্ব আরও বেড়েছে কারণ সম্প্রতি অরিজিৎ সিং ঘোষণা করেছেন যে তিনি আর নতুন কোনো প্রজেক্টে প্লেব্যাক করবেন না। যদিও হাতে থাকা কাজ শেষ করতে তাঁর আরও এক বছর সময় লাগবে। অরিজিতের এই সিদ্ধান্তের পর সোনুর সঙ্গে তাঁর এই ঘনিষ্ঠতা দেখে অনুরাগীদের প্রশ্ন— তবে কি দুই কিংবদন্তি একসঙ্গে নতুন কোনো চমক নিয়ে আসছেন?
রেষারেষি নয়, কেবল শ্রদ্ধা:
একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সোনু ও অরিজিতের মধ্যে রেশারেশি নেই। সোনু একবার নিজেকে ১০-এর মধ্যে ৫ দিলেও অরিজিৎকে ৭ দিয়েছিলেন। অন্যদিকে অরিজিতের মতে, “সোনু নিগম ভুল করেও বেসুরে গাইতে পারেন না।” ‘বর্ডার ২’ ছবিতেও তাঁদের দুজনকে একসঙ্গে শোনা যাবে।
অরিজিৎ প্লেব্যাক ছাড়লেও তাঁর গান যে চিরকাল বাঙালির হৃদয়ে থাকবে, তা সোনু নিগমের এই পোস্ট আবারও প্রমাণ করে দিল। দুই প্রজন্মের দুই শ্রেষ্ঠ গায়কের এই পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজ বিরল দৃষ্টান্ত হয়ে রইল।
