women safety statement
Bengal Liberty, Kolkata :
অগ্রাধিকার ‘শুক্রতে ‘ সঙ্কল্পপত্র’ শনিতে সেই ইস্তেহারের গুরুত্বকে আরও গুরুতর করতে বঙ্গে উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি women safety statement। প্রথম দফার ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূল, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জোরকদমে প্রচার চালাচ্ছে। সেই আবহেই আজ কাটোয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক ইস্যুতে আক্রমণ শানান তিনি। প্রধানমন্ত্রীর দাবি, রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেই, এবং বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন হবে। তার পাশাপাশি মহিলাদের জন্য আরও একাধিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা women safety statement
সভা থেকে বিজেপির নির্বাচনী ইস্তাহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে মাসে তিন হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার কথাও উল্লেখ করা হয়। মোদীর বক্তব্য অনুযায়ী, এই ধরনের প্রকল্পগুলি শুধু আর্থিক সহায়তা নয়, বরং মহিলাদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
“মহিলাদের নিরাপত্তাই অগ্রাধিকার”
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের মহিলারা যাতে নির্ভয়ে ও নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। তিনি আরও দাবি করেন, বিজেপি ও বর্তমান শাসকদলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মহিলাদের সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে দৃষ্টিভঙ্গি। বিজেপি সরকার মহিলাদের সুরক্ষায় “সম্পূর্ণ ভরসা ও নিশ্চয়তা” দেবে বলেও তিনি মন্তব্য করেন। ইস্তেহার প্রকাশের পর প্রধানমন্ত্রীর বক্তব্যেও অগ্রাধিকার দেওয়া হল মহিলাদের। প্রচারে অন্যান্য ইস্যুর পাশাপশি মহিলাদের গুরুত্ব যে বিজেপির অন্যতম প্রচারের ইস্যু হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না।
