Mohan Bhagwat Ranveer Singh Meeting
Bengal Liberty, ১১ এপ্রিল :
‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে ভারত তথা বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি RSS (Rashtriya Swayamsevak Sangh)-এর প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেলেন (Mohan Bhagwat Ranveer Singh Meeting)। এই ঘটনা ঘিরে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে (Mohan Bhagwat Ranveer Singh Meeting)।

নাগপুরে RSS সদর দফতরে রণবীরের সফর (Mohan Bhagwat Ranveer Singh Meeting)
সূত্রে খবর, রণবীর সিং মুম্বই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে মহারাষ্ট্রের নাগপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি RSS-এর সদর দফতরে যান। সেখানে প্রায় এক ঘণ্টার মতো সময় তিনি RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন। এই সাক্ষাৎ মূলত সৌজন্য সাক্ষাৎ বলেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, রণবীর সিং সাদা কুর্তা-পাজামা পরে রয়েছেন। সূত্রে খবর, রণবীর সিং ও মোহন ভাগবতের মধ্যে ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের সময় রণবীর সিং সংগঠনের কাজকর্ম ও বিভিন্ন সামাজিক উদ্যোগ সম্পর্কেও কিছু তথ্য জানতে চান বলে জানা গেছে। যদিও বৈঠকে ঠিক কী কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

হেডগেওয়ার স্মৃতি মন্দিরে শ্রদ্ধা (Mohan Bhagwat Ranveer Singh Meeting)
RSS-এর সদর দফতরে যাওয়ার পাশাপাশি রণবীর সিং নাগপুরে অবস্থিত হেডগেওয়ার স্মৃতি মন্দিরে গিয়েও শ্রদ্ধা জানান। এই স্মৃতিসৌধটি আরএসএসের প্রতিষ্ঠাতা ড. কেশব বলিরাম হেডগেওয়ারের স্মরণে তৈরি। সেখানে গিয়ে তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন নেতাদের প্রতি শ্রদ্ধা জানান।

কেন এই সাক্ষাৎ? (Mohan Bhagwat Ranveer Singh Meeting)
এই সাক্ষাৎকে ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, রণবীরের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পরপরই এই সফর হওয়ায় তার সঙ্গে কোনও সাংস্কৃতিক বা সামাজিক আলোচনাও হতে পারে। আবার সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ। কেউ এটিকে একজন শিল্পীর ব্যক্তিগত সাক্ষাৎ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, বলিউড ও আরএসএসের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে।
রণবীর সিংয়ের এই সফরের খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে RSS নেতৃত্বের যোগাযোগ বাড়ছে। সেই ধারাবাহিকতায় একজন জনপ্রিয় বলিউড অভিনেতার এই সাক্ষাৎ সাংস্কৃতিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
