Sabang violence
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সারতা গ্রাম পঞ্চায়েতের ছিনা এলাকায় বিজেপির বাড়ি বাড়ি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে Sabang violence। অভিযোগ তুলেছেন সবং বিধানসভার বিজেপি প্রার্থী অমল পন্ডা।

মহিলা মোর্চার কর্মীদের হেনস্তার অভিযোগ বিজেপির Sabang violence
সবং বিধানসভার বিজেপি প্রার্থী অভিযোগ করেন, সম্প্রতি দুদিন আগে রাতে মহিলা মোর্চার নেতৃত্বে দলীয় কর্মীরা ছিনা বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছিলেন। সেই সময় সেই সময় স্থানীয় এক তৃণমূল নেতার প্ররোচনায় তার আশ্রিত ‘গুণ্ডাবাহিনী’ সেখানে এসে তাদের বাধা দেন এবং বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিজেপির দাবি, প্রচারে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে প্রচার করতে গেলে এভাবে বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পরে এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানান মহিলা মোর্চার নেত্রীরা।
অভিযোগ অস্বীকার তৃণমূলের
অন্যদিকে বারাবরের মতো, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স পাল্টা দাবি করেছেন, বিজেপি রাতের অন্ধকারে ওড়িশা থেকে বহিরাগত লোক এনে প্রচার চালাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা তা টের পেয়ে প্রতিবাদে সামিল হন এবং বিজেপি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। তাঁর কথায়, “এটা তৃণমূলের সংগঠিত বাধা নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।” তৃণমূলের দাবি, বিক্ষোভের সময় স্থানীয় বাসিন্দারা ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। ফলে ঘটনাটি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি তাদের।
ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক
ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ দেখার সময়ই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান সপাটে ঘুসি মারেন অভিযুক্ত তৃণমূল নেতার মুখে বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান অভিযুক্ত এক তৃণমূল নেতার মুখে সপাটে ঘুসি মারছেন। ভিডিওটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর। একদিকে বিজেপি রাজ্যের আনইশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
