Nabanna DA update
Bengal liberty desk, ১৭ ই এপ্রিল:
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষা দফতরের বকেয়া ডি এ মেটাচ্ছে রাজ্য সরকার Nabanna DA update। সূত্রের খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে পাঠানো হয়েছে ডি এ সংক্রান্ত ফাইল। কি পদ্ধতিতে ডি এ মেটানো হবে তা জানতেই স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে অর্থ দফতর।

রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বৈঠক রাজ্যের অর্থ দফতরের Nabanna DA update
গত ১লা এপ্রিল রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ডিএ কিভাবে দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে অর্থ দফতর। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডি আর সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে মূলত গঠন করা হয় এই বৈঠক।
বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল নবান্নে :
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডি এ মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই পদক্ষেপের ফলে অধ্যাপক থেকে শুরু করে আধিকারিক, শিক্ষক ও শিক্ষিকাকর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া হয়েছে ত্বরান্বিত।
প্রসঙ্গত, স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতরের যৌথ উদ্যোগেই শুরু হয়েছিল বকেয়া ডি এ র হিসেবের কাজ। তবে এবার শিক্ষা দফতর থেকে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে নবান্নে।

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে সমাজ মাধ্যমে গুরুত্বপূর্ণ পোস্ট মুখ্যমন্ত্রীর :
গত ১৫ই মার্চ, বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ঠিক আগে সমাজ মাধ্যমে একটি গুরুত্ব পূর্ণ পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টে তিনি স্পষ্ট লেখেন, ” শুধু মাত্র রাজ্য, সরকারি কর্মীই নয়, শিক্ষক – শিক্ষিকা থেকে শুরু করে সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও ডি এ পাওয়ার অধিকারী। ” যদিও পরবর্তী কালে শুধু মাত্র সরকারি কর্ম চারীদের জন্য এই উদ্যোগ নেওয়া শুরু হয়, যা নিয়ে কার্যত সংশয় হয়েছিল শিক্ষা মহলে।
সব মিলিয়ে, এই ডি এ মেটানোর খবরে কিছুটা হলেও স্বস্তিতে শিক্ষা মহল। তবে যেহেতু সরকার আদালতের নির্দেশ মতোই ডিএ মেটাচ্ছে এক্ষেত্রে আচরণবিধি নিয়ে সমস্যা হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
