Humayun files case in HC
Bengal Liberty, ১৭ এপ্রিল :
ভোটের মুখে শাসকদলের প্রকাশ করা ‘স্টিং অপারেশন’ বা বিতর্কিত ভিডিয়ো নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর (Humayun files case in HC)। তাঁর স্পষ্ট দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে ওই জাল ভিডিয়ো তৈরি করে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। কে বা কারা এই ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে শুক্রবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে (Humayun files case in HC)।

হাজার কোটি টাকার বিতর্কিত ভিডিয়ো (Humayun files case in HC)
তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি ১৯ মিনিটের ভিডিও, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ভিডিওতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, নির্বাচনে কোনও দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি বিজেপিকে সমর্থন করতে পারেন এবং তার বিনিময়ে প্রায় ১০০০ কোটি টাকার একটি ‘ডিল’-এর কথাও উল্লেখ রয়েছে। ভিডিওটিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাদের নামও উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।তৃণমূলের অভিযোগ, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট কেনাবেচার ছক কষেছেন হুমায়ুন।

ভিডিয়োর জেরে ভাঙে মিমের সঙ্গে জোট (Humayun files case in HC)
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে যায়। শুধু তাই নয়, এর সরাসরি প্রভাব পড়ে ভোটের রাজনৈতিক সমীকরণেও। হুমায়ুনের দলের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াইয়ের কথা থাকলেও, ‘স্টিং’ কাণ্ডের পরেই সেই জোট তৎক্ষণাৎ ছিন্ন করেন ওয়েইসি। মিম প্রধান স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে এ রাজ্যে একাই লড়বে তাঁর দল।

‘ষড়যন্ত্রের জবাব দেব’, কড়া হুঁশিয়ারি হুমায়ুনের (Humayun files case in HC)
প্রথম থেকেই অবশ্য ভিডিয়োটির সত্যতা অস্বীকার করে আসছিলেন ভরতপুরের এই বিদায়ী বিধায়ক। তাঁর দাবি ছিল, প্রযুক্তির অপব্যবহার করে বিরোধীদের চক্রান্তের শিকার তিনি। শুক্রবার হাই কোর্টের দ্বারস্থ হয়ে হুমায়ুন ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাঁরা এই ষড়যন্ত্র করেছেন, প্রত্যেককে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব, পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কী হতে পারে! আমাদের আইনজীবীরা ইতিমধ্যেই আইনি লড়াই শুরু করেছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে যাঁরা রয়েছেন, সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
