Voter threat
Bengal liberty desk, kolkata :
ভোটের আগেই উত্তেজনা ছড়ালো হরিশ্চন্দ্রপুর এলাকায় Voter threat। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী মতিউর রহমানের বিরুদ্ধে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনার প্রেক্ষাপট : Voter threat
সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ১৪৩ ও ১৪৫ নম্বর বুথের সামনে হুমকি দিতে দেখা গেছে তৃণমূল কর্মী মতিউর রহমানকে। প্রসঙ্গত, ভোটের মুখে এই একই চিত্র ধরা পড়ছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও। সেখানেও শাসানির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও, ১৬৫ নং বুথে রান্না করতে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের! ভোটের আগে এমন ঘটনায় কার্যত জল্পনা রাজ্য রাজনীতিতে।

ভোটের আগেই হুমকি তৃণমূল কর্মীদের
ভোটের মরসুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নানা অভিযোগ। “বিকেল ৫ টায় ভোট গ্রহণের পর দেখে নেওয়া হবে ” – এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায়। ভোটের আগে এমন ঘটনায় কার্যত উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি।
