booth boycott
Bengal liberty desk, kolkata :
ভোটের আবহে এমনিতেই উত্তপ্ত চারিদিক booth boycott। এর মাঝেই প্রতি বাদের পথে নামতে দেখা গেল পুরুলিয়ার তুলসী বাড়ি গ্রামের বাসিন্দাদের। সকাল থেকে সময় পেরিয়ে গেলেও বুথমুখি হননি ভোটারা। তাঁদের দাবি অনুযায়ী, সেতু তৈরি হলে তবেই পড়বে ভোট।

ঘটনার বিবরণ : booth boycott
আজ থেকেই শুরু প্রথম দফার ভোট পর্ব। এদিন পুরুলিয়ার তুলসীবাড়ী গ্রামে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোটকেন্দ্রে আসেননি একজন ভোটারও। উন্নয়ন কমিটির পক্ষ থেকে বয়কটের ডাক দেন তাঁরা। ভোট কর্মীরা দীর্ঘক্ষন বসে থাকলেও সিদ্ধান্তে অনড় গ্রাম বাসীরা।
ভোট কেন্দ্রে না গিয়ে কেন প্রতিবাদের পথে গ্রামবাসীরা?
পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ী গ্রামের মানুষের দীর্ঘদিনের ক্ষোভের কেন্দ্রবিন্দু ‘কাঞ্জীহারা জোড়’। তুলসীবাড়ী সহ এলাকার অন্তত ৭টি গ্রামের বাসিন্দাদের ব্লক সদর চেলিয়ামা, স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুল-কলেজে যাওয়ার একমাত্র পথ এটিই। কিন্তু এই জোড়ের ওপর দীর্ঘ কয়েক দশক ধরে নির্মিত হয়নি কোনো পাকা সেতু। ফলে বর্ষাকালে জল বাড়লে কার্যত হতে হয় হয়রানির শিকার।
এই বিষয় নিয়ে স্থানীয়রা জানান, বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এই অভিযোগের ভিত্তিতেই প্রতি বাদের পথে গ্রামবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সুরাহা না মিললেও তাঁরা নতি স্বীকার করতে বাধ্য হন কিনা এখন সেটাই দেখার।
