BSF Land Handover West Bengal
BSF Land Handover West Bengal

BSF Land Handover : বিএসএফকেকে জমি দেওয়া নিয়ে বৈঠক রাজ্যের, সীমান্তবর্তী জেলাগুলির সাথে ভার্চুয়াল বৈঠক করবেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিব

Bengal Liberty, ১৪ মে :

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন (BSF Land Handover)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জানিয়েছিলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে বিএসএফকে কাঁটাতার লাগানোর জন্য প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। অনুপ্রবেশ ও চোরাচালান রুখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করা হবে। সেই ঘোষণার পর এবার প্রশাসনিক স্তরে শুরু হচ্ছে তৎপরতা। আজ, বৃহস্পতিবার সীমান্তবর্তী জেলাগুলির আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে রাজ্য, যেখানে বিএসএফকে জমি দেওয়া সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে (BSF Land Handover)

BSF Land Handover
BSF Land Handover

আজ দুপুরেই গুরুত্বপূর্ণ বৈঠক (BSF Land Handover)

সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে এবার প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে। এই বিষয়েই আজ, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সীমান্তবর্তী জেলাগুলির সরকারি আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করবে রাজ্য সরকার। বৈঠকে নেতৃত্ব দেবেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিব। সেখানে উপস্থিত থাকবেন সীমান্তবর্তী জেলার জেলাশাসক, বি এল আর ও-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। সূত্রের খবর, কোন এলাকায় কতটা জমি প্রয়োজন, জমি চিহ্নিতকরণ এবং দ্রুত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েই মূলত আলোচনা হতে পারে এই বৈঠকে।

BSF Land Handover
BSF Land Handover

বৈঠকের সম্ভাব্য আলোচ্য বিষয় (BSF Land Handover)

মূলত সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফকে এখনও পর্যন্ত কতটা জমি দেওয়া হয়েছে, কোথায় কোথায় এখনও জমি হস্তান্তর বাকি রয়েছে এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কত সময় লাগতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই আজ বিস্তারিত পর্যালোচনা বৈঠকে বসছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। সূত্রের খবর, সীমান্ত এলাকায় বিএসএফকে সীমান্তবর্তী অঞ্চলে ফেন্সিং দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই কোন এলাকায় আগে জমি চিহ্নিত করা হবে, কীভাবে দ্রুত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং প্রশাসনিক স্তরে কোথায় কী সমস্যা রয়েছে, তা নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠক থেকেই পরবর্তী কর্মপরিকল্পনার রূপরেখা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :

Tiljala fire Incident : তপসিয়া অগ্নিকাণ্ডে কড়া পদক্ষেপ, সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury