Mayor meeting cancelled
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেই রেশ এবার আছড়ে পড়ল কলকাতা পুরসভার অন্দরে। আগামী ১৮ মে, সোমবার, পুরসভার গুরুত্বপূর্ণ মেয়র পরিষদের (MMIC) বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের চরম হারের ফলে তা বাতিল করা হলো।(Mayor meeting cancelled)

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর কমিশনার স্মিতা পাণ্ডে বৈঠকের জন্য সময় দিতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনের ফলাফলের পর পুরসভার অভ্যন্তরে বড়সড় বদল আসতে চলেছে।এর পর মেয়রের তরফে জানিয়ে দেওয়া হয়, সোমবারের নির্ধারিত বৈঠক আপাতত বাতিল করা হচ্ছে। ভবিষ্যতে নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। প্রশাসনিক কারণ দেখানো হলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠক বাতিল হওয়াকে কেন্দ্র করে পুর-প্রশাসনের অন্দরে তীব্র জল্পনা শুরু হয়েছে।
