Agnimitra Paul Asansol Pollution
Bengal Liberty, ১৬ মে: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় উন্নয়নের আলো পৌঁছে দিতে বদ্ধপরিকর নতুন সরকার (Agnimitra Paul Asansol Pollution)। এবার শিল্পাঞ্চল আসানসোলের দীর্ঘদিনের অভিশাপ ‘দূষণ’ মুক্ত করতে এবং নাগরিক পরিষেবা আধুনিক করতে কোমর বেঁধে ময়দানে নামলেন পুর, শিশু ও নারীকল্যাণ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কারখানার মালিকদের কড়া হুঁশিয়ারি (Agnimitra Paul Asansol Pollution)
উল্লেখ্য নির্বাচনী প্রচারে অগ্নিমিত্রা পালের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল আসানসোলকে ধোঁয়া ও দূষণমুক্ত করা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আসানসোলে ফিরেই তিনি কারখানার মালিকদের ‘জিরো টলারেন্স’ বার্তা দেন। তিনি সাফ বলেন “কারখানার ধোঁয়া আর নোংরা জলে পরিবেশ দূষিত করা আর মানা হবে না।” কারখানায় দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র না চালালে কঠোর আইনি ব্যবস্থা হবে!
TMC leader arrest: রাজনৈতিক উত্তেজনার মাঝেই পুলিশের বড় সাফল্য@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 @WBPolice #westbengalcm #westbengal #westbengalnews #canning #westbengalpolice #tmcleaderarrest #bengalliberty pic.twitter.com/TAHph2T8Se
— Bengal Liberty (@bengalliberty1) May 16, 2026

আসছে বিশেষ অ্যাপ (Agnimitra Paul Asansol Pollution)
বিগত সরকারের আমলের নোংরা আবর্জনা আর প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে উঠতে এদিন এক বৈপ্লবিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাজ্যজুড়ে দ্রুত জঞ্জাল সাফাইয়ের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করতে চলেছে তাঁর দপ্তর। সাধারণ মানুষ কোথাও আবর্জনা দেখলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালেই অতি তৎপরতায় তা পরিষ্কার করা হবে। উল্লেখ্য আসানসোলের ঘরে ঘরে পানীয় জল ও শৌচাগার পৌঁছে দেওয়াকে তিনি এখন তাঁর প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছেন বলে জানিয়েছেন। এটি আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘স্বচ্ছ বাংলা’ গড়ার স্বপ্নেরই এক আধুনিক প্রতিফলন বলে মানা হচ্ছে।
আরো পড়ুন:- NEET Paper Leak : খাতা-কলমেই চলত দুর্নীতির ‘মাস্টারক্লাস’! নিট প্রশ্ন ফাঁসের মূল চক্রী অধ্যাপকের জালিয়াতির ছক দেখে তাজ্জব সিবিআই।
বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপই প্রমাণ করছে বাংলায় এখন আইনের শাসন সুপ্রতিষ্ঠিত। অগ্নিমিত্রা পাল শিল্পাঞ্চলকে কেবল শিল্পের জন্য নয়, বরং মানুষের বাসযোগ্য করে তোলার যে লড়াই তিনি শুরু করলেন, তা নিতান্তই প্রশংসনীয়
